News Flash

  • Home
  • Uncategorized
  • চিকিৎসায় গাফিলতিতে শিশুর মৃত্যু উদয়পুরে, হাসপাতালে উত্তেজনা, পথ অবরোধ
Image

চিকিৎসায় গাফিলতিতে শিশুর মৃত্যু উদয়পুরে, হাসপাতালে উত্তেজনা, পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১১ মে৷৷ দুইমাসের এক শিশুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে টেপানিয়াস্থিত ত্রিপুরা

মৃত শিশুকে কোলে নিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন মা৷ নিজস্ব ছবি৷

সুন্দরী জেলা হাসপাতাল৷ চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে মৃত শিশুর পরিবারের লোকজন বিক্ষোভ দেখান৷ সেই সাথে আগরতলা-সাব্রুম জাতীয় সড়ক অবরোধ করেন৷ ঘটনায় গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে৷ এই ব্যাপারে টেপানিয়াস্থিত ত্রিপুরা সুন্দরী জেলা হাসপাতালের মেডিকেল সুপারের কাছে একটি অভিযোগ দাখিল করা হয়েছে৷ এক মাস আগেও এই হাসপাতালে এক কিশোরের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল৷ পরপর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠলেও প্রশাসনের তরফ থেকে তেমন কোন ব্যবস্থা গ্রহণ না করায় জনমনে ক্ষোভ ক্রমেই বাড়ছে৷
সংবাদে প্রকাশ, টেপানিয়াস্থিত হাসপাতালের সন্নিকটেই সন্তোষ দে’র বাড়ি৷ বুধবার তাঁর দুই মাসের শিশুপুত্র সর্দি জ্বরে আক্রান্ত হয়৷ সঙ্গে সঙ্গেই তাকে টেপিনিয়াস্থিত ত্রিপুরা সুন্দরী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে শিশুপুত্র সৌতম দে-কে ভর্ত্তি করেন৷ সঙ্গে সঙ্গেই একটি সেলাইন দেওয়া হয়৷ রাত বাড়তে থাকে৷ সেলাইন শেষ হওয়ার পর সৌতমের সাথে থাকা তার পরিবারের লোকজন চিকিৎসককে তলব করার জন্য কর্তব্যরত নার্সদের সাথে যোগাযোগ করেন৷ কিন্তু, নার্স ও চিকিৎসক কেউই সৌতমকে দেখার জন্য আসেনি৷ এদিকে, গভীর রাতে সৌতমের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে৷ বারবার সৌতমকে দেখার জন্য নার্সদের কাছে গিয়ে অনুরোধ করেন পরিবারের লোকজন৷ কিন্তু, নার্স কিংবা চিকিৎসক কেউই আসেনি৷ ভোরের দিকে মৃত্যুর কোলে ঢলে পড়ে সৌতম৷
সকাল হতেই ঘটনার খবর ছড়িয়ে পড়ে৷ সৌতমের পরিবারের লোকজন সরাসরি অভিযোগ করেছেন চিকিৎসায় গাফিলতিতেই শিশুটির মৃত্যু হয়েছে৷ মুহুর্তের মধ্যেই এলাকার লোকজন হাসপাতালে ছুটে যায়৷ সেখানে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন৷ তোপের মুখে পড়ে চিকিৎসক ও নার্সরা গা ঢাকা দিয়ে থাকেন৷ কোথাও থেকে কোন সদুত্তর না পেয়ে শেষে শিশুটির পরিবারের লোকজন এবং এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে আগরতলা-সাব্রুম জাতীয় সড়ক অবরোধ করেন৷ খবর পেয়ে সেখানে পৌঁছেন স্থানীয় এসডিপিও রাজেন্দ্র দত্ত, আর কে পুর থানার ওসি সহ বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী৷ দীর্ঘ সময় পথ অবরোধ চলতে থাকে৷ তাতে ঐ সড়কে উভয় দিকে প্রচুর সংখ্যায় যানবাহন আটকা পড়ে যায়৷ পরে পুলিশের পরামর্শে মৃত শিশুর পরিবারের তরফে সমস্ত ঘটনা জানিয়ে টেপানিয়াস্থিত ত্রিপুরা সুন্দরী জেলা হাসপাতালের মেডিকেল সুপারের কাছে একটি অভিযোগপত্র দাখিল করা হয়৷ পুলিশের হস্তক্ষেপে পথ অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়৷ প্রসঙ্গত, কিছুদিন অন্তর অন্তর এই হাসপাতালে চিকিৎসায় গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ উঠছে৷ তাতে এই হাসপাতালের প্রতি জনগণের আস্থা যেমন উঠে যাচ্ছে তেমনি প্রশাসনের ভূমিকায়ও রীতিমতো ক্ষোভ জমে উঠছে জনমনে৷

Releated Posts

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা লুকানো নয়, নির্মূল করাই লক্ষ্য: মন্ত্রী অগ্নিমিত্রা পাল

কলকাতা, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা গোপন করা নয়, বরং রোগটি নির্মূল করাই পশ্চিমবঙ্গ সরকারের মূল লক্ষ্য…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top