News Flash

  • Home
  • Uncategorized
  • সম্ভবত দেশ ছেড়েছেন কারনান, দাবি ঘনিষ্ঠ সহযোগীর
Image

সম্ভবত দেশ ছেড়েছেন কারনান, দাবি ঘনিষ্ঠ সহযোগীর

চেন্নাই-কলকাতা,  ১১ মে (হি.স.) : গ্রেফতারের সাজা এড়াতে দেশ ছেড়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সি এস কারনান | বৃহস্পতিবার এমনই দাবি করেছেন কারনানের ঘনিষ্ঠ সহযোগী তথা আইনি উপদেষ্টা পিটার রমেশ কুমার| এদিন পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের আধিকারিকদের কাছে তিনি দাবি করেন, কারনান সম্ভবত নেপাল অথবা বাংলাদেশ বর্ডার দিয়ে দেশ ছেলে পালিয়ে গিয়েছেন|
আদালত অবমাননার অভিযোেগ কারনানকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে শীর্ষ আদালত| ৬১ বছরের এই বিচারপতিই  প্রথম ন্যায়াধীশ, যাঁকে সুপ্রিম কোর্ট কারাদণ্ডে দণ্ডিত করল| কিন্তু গ্রেফতারির নির্দেশ জারির পর থেকেই কারনানের আর খোঁজ নেই| কলকাতা পুলিশ গতকাল তাঁর সন্ধানে চেন্নাই গিয়েছে কিন্তু সেখানে তিনি ছিলেন না| মঙ্গলবার সকালে কলকাতার বাসভবন ছেড়ে চেন্নাইয়ে একটি গেস্ট হাউসে এসে ওঠেন তিনি| একটি সাংবাদিক বৈঠকও করেন| তারপর ৱুধবার সকালে বেরিয়ে যান ওই গেস্ট হাউস থেকে| অভিযোগ, ওই গেস্ট হাউসের খরচও মেটাননি কারনান | শোনা যাচ্ছিল, অন্ধ্রপ্রদেশের শ্রীকালাহস্তিতে এক মন্দির দর্শনে তাঁর যাওয়ার কথা| কিন্তু তিনি আদৌ সেখানে যান কিনা তা পরিষ্কার নয়| মন্দিরের এক আধিকারিক জানিয়েছেন, কারনান সেখানে আসেননি|
এই পরিস্থিতিতে আজ পিটার রমেশ কুমার পশ্চিমবঙ্গ পুলিশের আধিকারিকদের কাছে তিনি দাবি করেন, কারনান সম্ভবত নেপাল অথবা বাংলাদেশ বর্ডার দিয়ে দেশ ছেলে পালিয়ে গিয়েছেন| পুলিশ আধিকারিকদের তিনি আরও বলেছেন, একমাত্র রাষ্ট্রপতি যদি তাঁকে কাজে বহালের আশ্বাস দেন তবেই দেশে ফিরবেন কারনান| তবে ঠিক কোন পথ দিয়ে তিনি পালিয়েছেন তা খোলসা করতে চাননি কুমার| শুধু তিনি পুলিশকে জানিয়েছেন অন্ধ্র প্রদেশের কালহস্তি মন্দিরে পুজো দেওয়ার কথা যখন কারনান বলছিলেন, তখন তাঁর মোবাইল ফোনের টাওয়ার উত্তর দিকের কোনও জায়গায় রয়েছে তা স্পষ্ট বোঝা যাচ্ছিল| পুলিশকে তিনি জানান ৩৬ ঘণ্টার মধ্যে চেন্নাইয়ের যেকোনও পথ দিয়ে দেশ থেকে পালানো অত্যন্ত সহজ| তবে ঠিক কোন পথে কারনান দেশ ছেড়েছেন তা সুনির্দিষ্ট করে বলতে চাননি কুমার|
পুলিশকে তিনি জানিয়েছেন কারনানের দাবি রাষ্ট্রপতি তাঁকে নিয়োগ করেছেন, তাই সাজা তিনিই দিতে পারেন| সুপ্রিম কোর্টের সাত বিচারপতির দেওয়া রায় কখনোই তিনি মেনে নেননি| এই নিয়ে একটি রিভিউ পিটিশনও কারনান সুপ্রিম কোর্টে দিয়েছেন| সেটি এখনও খারিজ হয়নি| রায়ের পুরো বিবরণ জানতে চেয়ে আরও একটি রিভিউ পিটিশন কারনান সুপ্রিম কোর্টকে দেবেন বলে জানিয়েছেন|
উল্লেখ্য, কারনান মাদ্রাজহাইকোর্টের বিচারপতি থাকার সময়ে ঘটনার সূত্রপাত | মাদ্রাজ হাইকোর্টের তত্কালীনপ্রধান বিচারপতি সঞ্জয় কে কউলের বিরুদ্ধে আদালত অবমাননার  প্রক্রিয়া শুরু করার হুমকি দিয়েছিলেন সি এস কারনান|  কিন্তু যাঁর বিরুদ্ধে বিচারপতি কারনান অভিযোগ আনেন, মাদ্রাজ হাইকোর্টের সেই প্রধানবিচারপতি সঞ্জয় কে কউলের নামই এখন সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে সুপারিশ করাহয়েছে|
তাঁর অভিযোগ ছিল, মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি তাঁর কাজে অযথা হস্তক্ষেপকরতেন| এখানেই শেষ নয়, মাদ্রাজ হাইকোর্টের আরও এক বিচারপতির শিক্ষাগতযোগ্যতার নথি জাল বলে সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন বিচারপতি কারনান|এমনকী তাঁর অভিযোগ ছিল, বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন তিনি|
এখানেই শেষ নয়, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তাঁকে মাদ্রাজ হাইকোর্ট থেকে কলকাতা হাইকোর্টে বদলির নির্দেশ দিলেও সেই নির্দেশ প্রথমে মানতে চাননি বিচারপতি কারনান| উল্টে সুপ্রিম কোর্টের বদলির নির্দেশের উপর নিজেই স্থগিতাদেশ জারি করেন| পরে অবশ্য তিনি কলকাতা হাইকোর্টে যোগ দেন| এরপর বিষয় আরও গড়ায় | শেষ পর‌্যন্ত সুপ্রিম কোর্ট  ৬ মাসের কারাবাসের নির্দেশ নিয়ে কলকাতা পুলিশকে কারনানকে অবিলম্বে গ্রেফতারের আদেশ দেন | এরপরই ৱুধবার থেকে আর তাঁর কোনও হদিশ পাওয়া যাচ্ছে না|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top