News Flash

  • Home
  • Uncategorized
  • দোকান কর্মীকে মারধর, পুলিশের ভূমিকায় ক্ষোভ
Image

দোকান কর্মীকে মারধর, পুলিশের ভূমিকায় ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১০ মে৷৷ আন্তর্জাতিক নেশা পাচারকারীর হাতে রক্তাক্ত হল এক হত দরিদ্র দোকান শ্রমিক৷ থানায় মামলা দায়ের করা হয়৷ বিশালগড় থানায় মামলা নাম্বার ২৭/১৭৷ অথচ থানাবাবুরা আন্তর্জাতিক নেশাপাচরাকারী বিজয় পালকে গ্রেপ্তারের কোন উদ্যোগ নেয়নি বরং আইপিসির ৩২৫ লঘু ধারায় মামলা দায়ের করায় গত ৫ মে বিশালগড় কোর্টে আত্মসমর্পণ করে সহজে জামিনে মুক্তি পায় বলে আক্রান্ত দোকান শ্রমিক নিতাই পালের (৫৫)  পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে৷ খবরে জানা যায়, কুখ্যাত সমাজদ্রোহী বিজয় পালের বড় ভাই তপন পালের দোকানে কাজে করতেন নিতাই  পাল৷ গত ২রা মে সমাজদ্রোহী বিজয় পালের ৮ বছরের সন্তান খেলার ছলে গুদামে দুটি চেয়ার ভেঙ্গে ফেলে৷ তা নিতাই পাল দোকান মালিককে জানায়৷ এই কবর শুনে কুুখ্যাত নেশাপাচারকারী বিজয় পাল ওরফে বিজ্জা ক্ষমতা দেখানোর জন্য ভাইয়ের দোকানের কর্মচারী নিতাইকে টেনে হিচড়ে রাস্তায় এনে দানবীয় ভাবে মারধর করে৷ লোহা দিয়ে মাথায় আঘাত করে খুনের উদ্দেশ্যে বলে পরিবারের অভিযোগ৷ যার জন্য বিশালগড় হাসপাতালে সাতখানা সেলাই করতে হয়েছে৷ এলোপাথারি লাথি ও মারধরের  ফলে এখনো শয্যাশায়ী ও চিকিৎসারত বলে জানা যায়৷ সমাজদ্রোহী বিজ্জা মামলা তোলার জন্য নিতাই পালও তার পরিবারকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ৷ বিজয় পালের বিরুদ্দে মামলা দায়ের করলেও বিশালগড় থানার পুলিশ তাকে গ্রেপ্তার তো দূরের কথা জিজ্ঞাসা পর্যন্তও করেনি৷ আক্রান্ত পরিবারের অভিযোগ আন্তর্জাতিক নেশাপাচারকারী বিজয় পাল ও থানার বাবুদের মধ্যে গভীর সখ্যতা রয়েছে যার জন্য ৩২৬আইপিসি ধারা না নিয়ে ৩২৫ আইপিসি লঘু ধারায় মামলা নেয় বলে অভিযোগ৷ আক্রান্ত পরিবারের আরো অভিযোগ বিশালগড় ব্যবসায়ী সমিতি ও দোকান মালিক তাদের কোন ধরনের সহযোগিতা করেনি৷ বিশালগড় থানার বিরুদ্ধে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ  জানাবে বলে আক্রান্ত পরিবারের পক্ষ থেকে জানানো হয়৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top