News Flash

  • Home
  • Uncategorized
  • মানুষকে ভয় দেখিয়ে জঙ্গলে ফিরে গেল বিরল পশু শাবক
Image

মানুষকে ভয় দেখিয়ে জঙ্গলে ফিরে গেল বিরল পশু শাবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মে৷৷ তেলিয়মুড়ায় এক বিরল প্রজাতির পশু শাবকের আগমনে কৌতুহলী জনতার ভীড় জমে যায় ঘটনাস্থলে৷ বিভিন্ন জনের অনুমান ভিত্তিক বিভিন্ন প্রজাতির প্রাণীর উল্লেখ করলেও পশু শাবকটির আসল পরিচয় সনাক্ত হয়নি৷
ঘটনাটি ঘটে তেলিয়ামুড়া থানার অধীন ডি এম কলোনী এলাকায়৷ সকালে ঐ এলাকার পথচলতি মানুষ দেখতে পায় বিরল প্রজাতির এই পশুটি পথ হারিয়ে জঙ্গল থেকে বেড়িয়ে এসেছে৷ সাধারণ মানুষ প্রথমে ভয় পেলেও পরে পশু শাবকটি ধরার চেষ্টা করে৷ কিন্তু শাবকটি ছোট হলেও রেগে মানুষকে ভয় দেখাচ্ছিল৷ ধীরে ধীরে মানুষ বাড়তে থাকায় একসময় পশু শাবকটিও ভয় পেয়ে যায়৷ কিন্তু, সে কারোর হাতে আসেনি৷ খবর দেওয়া হয় তেলিয়ামুড়া বন বিভাগে৷ বন দপ্তরের কর্মীরা আসার আগেই সেই বিরল প্রজাতির পশু শাবকটি আবার জঙ্গলে গা ঢাকা দেয়৷ এলাকাবাসীরা জানিয়েছেন ঐ জঙ্গলে অনেক ধরনের বন্যপ্রাণী থাকে৷ সেখান থেকেই হয়ত তার পরিবারের কাছ থেকে পথ হারিয়ে লোকালয়ে চলে আসে৷ তবে শাবকটির আতল পরিচয় পাওয়া যায়নি৷ বন দপ্তরের কর্মীরা অবশ্য তল্লাসী চালিয়ে ব্যর্থ হয়েছেন পশু শাবকটিকে ধরতে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top