News Flash

  • Home
  • Uncategorized
  • আনোয়ারা ছাত্র সমাজের চাপের মুখে বেসামাল পুলিশ ফের আশ্বাস দিল মৃত্যুর রহস্য উন্মোচনের
Image

আনোয়ারা ছাত্র সমাজের চাপের মুখে বেসামাল পুলিশ ফের আশ্বাস দিল মৃত্যুর রহস্য উন্মোচনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মে৷৷ মহিলা পলিট্যাকনিকের ছাত্রী আনোয়ারা চৌধুরীর মৃত্যু রহস্য উন্মোচন এবং সুষ্ঠু

আনোয়ারা চৌধুরীর মৃত্যু রহস্য উন্মোচন এবং সুবিচারের দাবীতে বুধবার সন্ধ্যায় আগরতলায় মিছিল আনোয়ারা ছাত্র সমাজের৷ ছবি নিজস্ব৷

বিচারের দাবী নিয়ে আজও সরব আনোয়ারা ছাত্র সমাজ৷ এই সমাজ বুধবার সন্ধ্যায় শহরের প্যারাডাইস চৌমুহনীস্থিত সিটি সেন্টারের সামনে থেকে একটি মিছিল সংগঠিত করেছে৷ মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে আসে৷ সেখানে তারা পথ অবরোধ করেন৷
এদিকে, মিছিল ও পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেন সদরের এসডিপিও অশোক কুমার সিনহা৷ তিনি আনোয়ারা ছাত্র সমাজের ব্যানারে মিছিলে অংশগ্রহণকারী ছাত্র যুবদের তোপের মুখে পড়েন৷ তাঁর কাছে দাবী জানানো হয় আনোয়ারা চৌধুরীর মৃত্যু রহস্য উন্মোচন করা হোক এবং দোষীদের চিহ্ণিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করে আনোয়ারার প্রতি সুবিচার করা হোক৷ দাবী জানানোর পাশাপাশি ছাত্র সমাজ প্রশাসনের ভূমিকারও তীব্র সমালোচনা করেছেন৷ তাদের অভিযোগ আনোয়ারা চৌধুরীর মৃত্যুর প্রকৃত ঘটনাকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে৷ ছাত্র সমাজের একের পর এক অভিযোগে এসডিপিও রীতিমতো বেসামাল হয়ে পড়েন৷ তিনি চাপের মুখে আরো এক দফায় সময় চাইলেন৷ তিনি ছাত্র সমাজকে আবারো আশ্বাস দিয়েছেন এক সপ্তাহের মধ্যে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে৷ তিনি আশ্বাস দিয়েছেন সাত দিনের মধ্যে আনোয়ারা মৃত্যুর বিষয়ে সব ধরনের দাবী আপত্তির খোলসা হয়ে যাবে৷ এই আশ্বাসের ভিত্তিতে এদিন আনোয়ারা ছাত্র সমাজের পক্ষ থেকে অবরোধ প্রত্যাহার করা হয়েছে৷ প্রসঙ্গত, মহিলা পলিট্যাকনিক কলেজের ছাত্রী আনোয়ারা চৌধুরী রহস্যজনকভাবে মৃত্যু হয়৷ পরে সহপাঠী থেকে শুরু করে বিভিন্ন ছাত্র সংগঠন ও জনগণের চাপের মুখে পড়ে প্রশাসনের তরফ থেকে আনোয়ারার মৃতদেহ কবর থেকে তুলে নিয়ে ময়না তদন্ত করা হয়৷ একটি মামলা নেওয়া হয়৷ তদন্ত প্রক্রিয়া এখনো চলছে৷

Releated Posts

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা লুকানো নয়, নির্মূল করাই লক্ষ্য: মন্ত্রী অগ্নিমিত্রা পাল

কলকাতা, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা গোপন করা নয়, বরং রোগটি নির্মূল করাই পশ্চিমবঙ্গ সরকারের মূল লক্ষ্য…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top