News Flash

  • Home
  • Uncategorized
  • জিবি হাসপাতালের চিকিৎসকরা রিপোর্ট জমা দেয়নি, উদ্ঘাটন হয়নি আনোয়ারার মৃত্যু রহস্য
Image

জিবি হাসপাতালের চিকিৎসকরা রিপোর্ট জমা দেয়নি, উদ্ঘাটন হয়নি আনোয়ারার মৃত্যু রহস্য

আগরতলা, ২৮ এপ্রিল (হিঃস)৷৷ আনোয়ারা চৌধুরীর মৃত্যুর রহস্য উন্মোচন করতে পারেনি পশ্চিম মহিলা থানার পুলিশ৷ তারা বলতে পারছেনা আনোয়ারার মৃত্যুর স্বাভাবিক না হত্যা পুলিশ এখনো সিআরপিসি-র ১৫৭ ধারা অনুযায়ী তদন্ত করে চলছে মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য৷ তবে বিভিন্ন ছাত্র সংগঠনের আন্দোলনের পরিপ্রেক্ষিতে মামলার তদন্তকারী অফিসার আনোয়ারার মামা নূর মহম্মদ, তার স্ত্রী, আত্মীয় পরিজন সহ এলাকাবাসীদের প্রায় প্রতিদিনই জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন৷
সূত্রের খবর, মামলার তদন্তকারী অফিসাররা আনোয়ারা চৌধুরীর ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট পেয়ে গেছেন৷ তিনি এটি পাওয়ার পরই পূর্ণাঙ্গ রিপোর্টের জন্য রাজ্য ফরেনসিক ল্যাবে পাঠিয়ে দেন৷ কিন্তু রাজ্যে ফরেনসিক ল্যাব থেকেও এখনো পূর্ণাঙ্গ রিপোর্ট এসে পৌঁছায়নি৷ তবে কবে নাগাদ আসবে কেউ বলতে পারছেন৷ ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ রয়েছে আনোয়ারার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে৷ অথচ মর্গ সূত্রে জানা গিয়েছিল মৃতার গোপনাঙ্গে জমাট বাধা রক্ত ছিল৷ কবর দেবার সময় দেহের বিভিন্ন অংশ থেকে রক্ত ঝরছিল৷ কিন্তু সে বিষয়ে কোন উল্লেখ নেই ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে৷ এক্ষেত্রে মামালার তদন্তকারী অফিসার জিবি হাসপাতালের কাছে চিকিৎসার কোন গাফিলতি ছিল কিনা সে বিষয়ে জানতে চেয়েছিল৷ সে জন্য জিবি হাসপাতাল কর্তৃপক্ষ একটি বিশেষজ্ঞ দল গঠন করে৷ কথা ছিল ৩ দিনের মধ্যে তারা রিপোর্ট জমা দেবে৷ কিন্তু ২ সপ্তাহ অতিক্রম হতে চললেও জিবি হাসপাতাল থেকেও এ সংক্রান্ত কোন রিপোর্টই এখনো দেওয়া হয়নি৷ তাতে জিবি হাসপাতালের ভূমিকা নিতে বিভিন্ন মহলে সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে৷
পুলিশের বক্তব্য ৯ মার্চ সকালে আনোয়ারার বমি ও পেট ব্যথা শুরু হয়৷ তখন তাকে আইজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ ডাক্তার তাকে দেখে কিছু ঔষুধ লিখে দেন৷ ঔষুধ খাওয়ার পর ব্যথা ও কমে যায়৷ এরপর বাড়ি চলে যায়৷ কিন্তু বিকালেই আবার পেট ব্যথা শুরু হয়৷ তারপর আনোয়ারাকে জিবিকে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায় এবং তাকে ভর্তি করা হয়৷ এরপর রাত সোয়া বারোটায় আনোয়ারা মারা যায়৷ এইদিকে তার ডেথ ডিক্লারেশনে চিকিৎসকরা লিখেছেন হার্ট অ্যাটাক৷ এইদিকে আনোয়ারা মৃত্যুর খবর পেয়ে অনেকে তাকে দেখতে গিয়েছিল কিন্তু কাউকেই মৃতদেহের পাশে যেতে দেওয়া হয়নি এমনটা অভিযোগ পরিবারের৷
এদিকে পলিটেকনিক কলেজের ছাত্রী আনোয়ারা চৌধুরীর রহস্য মৃত্যুর ঘটনা সঠিক তদন্তের দাবী নিয়ে আন্দোলনকে কেন্দ্র করে প্রশাসনের সঙ্গে ছাত্র ছাত্রীদের বাতাবরণ তৈরি হয়েছে আরও আগেই৷ সরকার পক্ষীয় কিছু সংগঠন ছাত্র ছাত্রীদের বিরুদ্ধে মাঠে নেমে পরায় পরিস্থিতি আরও জটিল হয়েছে৷ অন্যদিকে পুলিশ আন্দোলনকারীদের নাম ধাম সহ বিস্তারিত তথ্য সংগ্রহ করতে শুরু করেছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top