News Flash

  • Home
  • Uncategorized
  • মধুর ভান্ডারকরকে খুনের ষড়যন্ত্র : ৩ বছরের কারাদণ্ড মডেলের
Image

মধুর ভান্ডারকরকে খুনের ষড়যন্ত্র : ৩ বছরের কারাদণ্ড মডেলের

মুম্বই, ২৮ এপ্রিল (হি.স.): বলিউডের চিত্র পরিচালক মধুর ভান্ডারকরকে খুনের ষড়যন্ত্র করার অভিযোগে তিন বছরের জেল

প্রীতি জৈন

হল প্রীতি জৈন নামে এক উঠতি মডেল তথা অভিনেত্রীর| শুক্রবার মুম্বইয়ের নগর দায়রা আদালত প্রীতি জৈনকে তিন বছরের কারাদণ্ডের সাজা দেওয়ার পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানাও করেছে| প্রীতির সহযোগী নরেশ পরদেশি ও শিবরাম দাসকে জেলের সাজা দিয়েছে নগর দায়রা আদালত| বাকি দু’জন অবশ্য প্রমাণের অভাবে বেকসুর খালাস পেয়েছে|
ঘটনাটি ২০১৪ সালের| ওই বছরের জুলাই মাসে ভারসোভা থানায় মধু ভান্ডারকরের নামে ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন প্রীতি| মডেল তথা অভিনেত্রী অভিযোগ করেন, নিজের ছবিতে সুযোগ পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে প্রায় ৫ বছর ধরে তাঁকে বারবার ধর্ষণ করেন মধুর ভান্ডারকর| পরে এই বিবাদ গড়ায় সুপ্রিম কোর্ট পর‌্যন্ত| শীর্ষ আদালত অবশ্য মধুর ভান্ডারকরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ খারিজ করে দেয়| এরপরই একজন সুপারি কিলার দিয়ে মধুর ভান্ডারকরকে খুনের ষড়যন্ত্র করার অভিযোগে গ্রেফতার করা হয় প্রীতিকে| শুক্রবার সেই মামলার রায় শোনাল মুম্বই নগর দায়রা আদালত|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top