News Flash

  • Home
  • Uncategorized
  • ভদ্রেশ্বরে জেটি দুর্ঘটনা, উদ্ধার আরও ৬ জনের দেহ
Image

ভদ্রেশ্বরে জেটি দুর্ঘটনা, উদ্ধার আরও ৬ জনের দেহ

ভদ্রেশ্বর, ২৮ এপ্রিল (হি.স.): হুগলির ভদ্রেশ্বরের তেলেনিপাড়া ফেরিঘাটে গঙ্গার জলস্রোতে অস্থায়ী জেটি ভেঙে পড়ার ঘটনায় উদ্ধার হল আরও ৬ জনের দেহ| সব মিলিয়ে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২| সরকারিভাবে এখনও পর‌্যন্ত নিখোঁজের সংখ্যা ১১ জন| শুক্রবার সকালেও দফায় দফায় তল্লাশি চালিয়েছেন সিভিল ডিফেন্সের ওয়াটার উইং, জাতীয় বিপর‌্যয় মোকাবিলা বাহিনী ও রাজ্য পুলিশের বিপর‌্যয় মোকাবিলা বিভাগ| উদ্ধার হওয়া মৃতদেহগুলির মধ্যে ৪ জনকে শনাক্ত করা গিয়েছে| তাঁদের নাম হল, সহদত হুসেন (২২), নবীন দাস (২৩), সিমবা শাবরিন (১৮) ও সাবির হুসেন (২৩)|
গত ৱুধবার সকাল ১১টা নাগাদ ভদ্রেশ্বর থানার তেলেনিপাড়া ফেরিঘাটে আচমকা ভেঙে পড়ে অস্থায়ী জেটি| গঙ্গার জলস্রোতে বাঁশ-কাঠের জেটি ভেঙে যাওয়ায় গঙ্গার জলে তলিয়ে যান বহু মানুষ| বৃহস্পতিবার রাত পর‌্যন্ত উদ্ধার হয় ৬ জনের দেহ| এরপর শুক্রবার সকালে তেলেনিপাড়া ঘাটের ১ কিলোমিটারের মধ্যেই ৬ জনের দেহ উদ্ধার হয়|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top