News Flash

  • Home
  • Uncategorized
  • লিগামেন্টে মারাত্মক চোট পেয়ে মাঠের বাইরে ইব্রা
Image

লিগামেন্টে মারাত্মক চোট পেয়ে মাঠের বাইরে ইব্রা

ম্যাঞ্চেস্টার, ২২ এপ্রিল (হি.স.) : জোসে মোরিনহোর কপালে এখন চিন্তার ভাঁজ ফেললেন জালাটন ইব্রাহিমোভিক| লিগামেন্টে মারাত্মক চোট পেয়ে এই সুইডিশ তারকাকে এবছরটা সাইডলাইনেই কাটাতে হতে পারে| আগামী বছর জানুয়ারির আগে ইব্রা আর মাঠে নামতে পারবেন না বলেই ক্রীড়ামহলের ধারনা|

বৃহস্পতিবার ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে অ্যান্ডারলেখে্‌টর বিরুদ্ধে জয় ছিনিয়ে এনেছিল ম্যান ইউ| সেই ম্যাচেই হেড করতে গিয়ে তাঁর পা মাটিতে পরে ঘুরে যায়| ইব্রাকে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়| চোট লাগার পর ম্যান ইউ-র তারকা ফুটবলারের স্ক্যান করা হয়| রিপোর্টে দেখা গিয়েছে, ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে| মরশুমে প্যারিস সাঁ জাঁ থেকে ম্যান ইউতে এসে দুর্দান্ত ফর্মে ছিলেন ইব্রা| ৪৬ ম্যাচে ২৮ গোল করেন| ইব্রার সঙ্গে এবছরেই ম্যান ইউ-র চুক্তি শেষ হচ্ছে|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top