News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মুতে ভূমিধসের কবলে গাড়ি, মৃত ২
Image

জম্মুতে ভূমিধসের কবলে গাড়ি, মৃত ২

জম্মু, ২২ এপ্রিল (হি.স.): জম্মু ও কাশ্মীরের কিশত্বর জেলায় ভূমিধসের কবলে পড়ল গাড়ি| এই ঘটনায় মৃতু্য হয়েছে দু’জনের| আহত হয়েছেন আরও দু’জন| শনিবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দ্রাবশাল্লা গ্রামে| আহত দু’জনকে তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, শনিবার সকালে গাড়িতে চেপে বেড়াতে যাচ্ছিলেন একই পরিবারের চারজন সদস্য| দ্রাবশাল্লা গ্রামে আচমকা ভূমিধসের কবলে পড়ে গাড়িটি| এই ঘটনায় দু’জনের মৃতু্য হয়েছে| আহত অবস্থায় দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে| মৃতদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি|
শুক্রবারই জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় যাত্রীবোঝাই ট্যাক্সি| ওই দুর্ঘটনায় ৪ জনের মৃতু্য হয়| আহত হয়েছেন অন্তত ৫ জন|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top