News Flash

  • Home
  • Uncategorized
  • মুসলিম সংরক্ষণ বিলে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী
Image

মুসলিম সংরক্ষণ বিলে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী

হায়দরাবাদ, ২০ এপ্রিল (হি.স.) : রাজ্যের মুসলিম সংরক্ষণ বিলে সৱুজ সংকেত দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও| তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে তিনি তাঁকে অনুরোধ করবেন রাজ্যের মুসলিম সংরক্ষণ বিলে সৱুজ সংকেত দেওয়ার জন্য | কেসিআর জানিয়েছেন, দিল্লিতে ২৩ তারিখ নীতি আয়োগের বৈঠকের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন তিনি| তাঁকে অনুরোধ করবেন, যেন মুসলিম সংরক্ষণ বিলকে আইনি রক্ষাকবচ দেওয়া হয়|
গত রবিবারই তেলেঙ্গানা বিধানসভায় পাশ হয় মুসলিম সংরক্ষণ বিল| ওই বিল মুসলিমদের সংরক্ষণ উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে| ফলে সরকারি চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণের হার টপকে গিয়েছে সুপ্রিম কোর্ট নির্ধারিত ৫০ শতাংশ| বিজেপি ছাড়া আর সব বিরোধী দল অবশ্য এই বিল সমর্থন করেছে| ধর্মের ভিত্তিতে সংরক্ষণ আনার বিরোধিতা করায় কক্ষ থেকে সাসপেন্ড করা হয় বিজেপি বিধায়কদের|
ওই বিলকে আইনে পরিণত করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করবেন তেলেঙ্গার মুখ্যমন্ত্রী | প্রধানমন্ত্রী এই আবেদন শুনবেন বলে আশাবাদী চন্দ্রশেখর| কারণ রবিবার রাজ্য বিধানসভায় যখন বিলটি পাশ হচ্ছিল, তখন মোদী ওড়িশায় বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে মন্তব্য করেন, মুসলমান সমাজের পিছিয়ে পড়া শ্রেণিকে মূল স্রোতে মিশিয়ে দেওয়ার জন্য আরও চেষ্টার প্রয়োজন| এতে উত্সাহিত কেসিআর জানিয়েছেন, তাঁর আশা, কেন্দ্র তাঁদের আইন সমর্থন করবে| তবে কেন্দ্রে এই বিল আটকে যাবে বলে দাবি করেছে রাজ্য বিজেপি|

Releated Posts

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা লুকানো নয়, নির্মূল করাই লক্ষ্য: মন্ত্রী অগ্নিমিত্রা পাল

কলকাতা, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা গোপন করা নয়, বরং রোগটি নির্মূল করাই পশ্চিমবঙ্গ সরকারের মূল লক্ষ্য…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top