News Flash

  • Home
  • Uncategorized
  • চিটফান্ডে ইস্যুতে পথে নামছে বিজেপি
Image

চিটফান্ডে ইস্যুতে পথে নামছে বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল৷৷ চিটফান্ড প্রতারণা সঙ্গে যুক্ত প্রতারকদের গ্রেফতার এবং আমনতকারীদের অর্থ ফেরত দেবার দাবীতে বিজেপি আগামীকাল আগরতলায় আন্দোলন শুরু করছে৷ বিজেপি এই আন্দোলন কে গ্রাম স্তর পর্যন্ত নিয়ে যাবার ঘোষণা দিয়েছে৷ বিজেপির রাজ্য সহ সভাপতি সুবল ভৌমিক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, ১৯ এপ্রিল পশ্চিম জেলা কমিটির তরফে এই আন্দোলনের সূচনা হচ্ছে৷ এইদিন ত্রিপুরার বিভিন্ন চিটফান্ডে কোম্পানি গুলির প্রধান এবং তাদের এই রাজ্যে প্রতিষ্ঠিত করতে যেসব নেতা মন্ত্রী এবং আমলা নির্লজ্জভাবে সাহায্য করেছে তাদেরকে এক মাসের মধ্যে গ্রেফতারের দাবী করছে বিজেপি৷ একই সঙ্গে ত্রিপুরা সরকার কে আগামী তিন মাসের মধ্যে চিটফান্ডে আমানতকারীদের গচ্ছিত অর্থ ফিরিয়ে দেবার জন্য উপযুক্ত ব্যবস্থার দাবীতে জেলা কমিটি রাজধানী আগরতলা বিশাল মিছিল সংগঠিত করবে এবং জেলা শাসকের কাছে দাবী সনদ পেশ করবে৷ সুবল ভৌমিক আরো জানান ইতিপূর্বে পঞ্চায়েত এবং নগর পঞ্চায়েত স্তর থেকে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top