News Flash

  • Home
  • Uncategorized
  • পাঁচ জনের মুখে খাবার দিতে একদিনের সন্তানকে বিক্রি করলেন দম্পতি
Image

পাঁচ জনের মুখে খাবার দিতে একদিনের সন্তানকে বিক্রি করলেন দম্পতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৮ এপ্রিল৷৷ যেখানে দারিদ্রতা সেখানেই অনাহারে গ্লানি৷ অনাহারের যন্ত্রণায় কারত অবুঝ

অভুক্ত সন্তানদের নিয়ে পোষারঞ্জন দেববর্মার স্ত্রী বীনমালা দেববর্মা৷ মুঙ্গিয়াকামীর রঙ্গিয়াটিলা গুচ্ছগ্রাম থেকে তোলা নিজস্ব ছবি৷

সরল মানুষ কি করবে৷ যেখানে সরকারী সাহায্য বলতে শুধু প্রতিক্ষা আর প্রতিক্ষা, সেখানে দাড়িয়ে একটা মানুষ কি করবে৷ যদিও আইনীভাবে দন্ডনীয়৷ তার পরেও বাধ্য হলেন, উপজাতি দাম্পতি৷ নিজেদের বাচানোর জন্যে যদি নিজের গর্ভজাত ছেলেকে বিক্রি করে বাচার একটা সুযোগ হয় তাতেই ভূল কিসের৷ তাই করল সহজ সরল উপজাতি একটি পরিবার৷ ঘটনাটি তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী ব্লকের রঙ্গিয়াটিলা গুচ্ছ গ্রামে৷ ৫০০০ টাকার বিনিময়ে পরিবারের পাঁচজনের মুখে অন্ন তোলে দেবার জন্যে একদিনের সন্তানকে বিক্রি করে দিলেন বাবা- মা৷
তেলিয়ামুড়া মহকুমা রঙ্গিয়াটিলা গুচ্ছ গ্রামে ২০০৩ সালে সরকারী প্রতিশ্রুতি অনুযায়ী ৩০১ টি পরিবার এসে বসবাস করতে থাকেন৷ সেই সময় সরকারী ভাবে প্রতিশ্রুতিতে ছিলো স্বাভাবিক জীবন ধারনের জন্যে মৌলিক চাহিদার সব কিছু সুযোগ সুবিধা দেওয়া হবে৷ কিন্তু বর্তমান সরকারের প্রশাসনিক ব্যবস্থায় গুচ্ছ গ্রামের বাসীন্দারা কতটুকু সুযোগ সুবিধা পেয়েছে তা রঙ্গিয়াটিলা গুচ্ছ গ্রামে পা না ফেললে বোঝা দায়৷ সরকারী প্রতিশ্রুতি অনুযায়ী রঙ্গিয়াটিলা গুচ্ছ গ্রামে এসে ছিলেন পোষা রঞ্জন দেববর্মা৷ গুচ্ছ গ্রামে এসে বীনমালা দেববর্মার সাতে বিয়ে করেছিলেন পোষা রঞ্জন দেববর্মা৷ বিয়ের পর তিনটি সন্তানের জন্ম হয়৷ সেই সময়ও বনের বাঁশ কড়ুল ও লাকড়ী বিক্রি করে সংসার প্রতিপালন করতেন৷ তার পরেও দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে নুন আনতে পান্থা ফুরায় পোষা রঞ্জনের৷ তার পরেও যেন তেন ও চিকিৎসার জন্যে সন্তান বিক্রি করতে হবে৷ এমন আরো ঘটনা রাজ্যের মধ্যে রয়েছে সেগুলি প্রকাশ পায় না৷ পোষা রঞ্জন দেববর্মা ভিলেজ কমিটির নির্বাচিত সদস্যের কাছে আর্থিক ভাবে সাহায্য ও চেয়েছিল৷ কিন্তু এগিয়ে আসেনি কেউ৷ একটা বসত ঘরও চেয়েছিলে কিন্তু পায়নি৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top