News Flash

  • Home
  • Uncategorized
  • ধৃত ডাকাতের স্বীকারোক্তিতে লুট হওয়া মালপত্র উদ্ধার বিশালগড়ে
Image

ধৃত ডাকাতের স্বীকারোক্তিতে লুট হওয়া মালপত্র উদ্ধার বিশালগড়ে

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৮ এপ্রিল৷৷ ঘনিয়ামারার লুটপাটের ৬ লক্ষ টাকার কাপড়ের বান্ডিল উদ্ধার হল অক্ষয়নাথ

লুট হওয়া মালপত্র মঙ্গলবার উদ্ধার করেছে বিশালগড় থানার পুলিশ৷ ছবি নিজস্ব৷

চৌমুহনীতে৷ খবরে জানা যায় আজ বিকাল ৩ টায় গোপন খবরের ভিত্তিতে বিশালগড়ের  এসডিপিও প্রবীর পাল, থানার সেকেন্ড অফিসার সত্যজিৎ মল্লিক ও মামলার তদন্তকারী অফিসার আশুতোষ শর্মা অক্ষয়নাথ চৌমুহনীর হুমায়ন মিঞার বন্ধ দোকান থেকে কাপড়ের ২৫টি কার্টনের মধ্যে ১৮টি কার্টন পাওয়া যায়৷ বাকি ৭টি কার্টন পাওয়া যায়নি৷  হুমায়ন মিঞা কর্মসূত্রে সৌদি আরবে থাকেন৷ তার নামে এখনও এলর্টম্যান রয়েছে ঐ দোকানটি৷ ডাকাতের দল লুটপাট করে কাপড়ের কার্টন গুলি ওই দোকানে রেখেছিল৷ পুলিশ জানায় দোকানের শার্টারে তালা লাগানো ছিল৷ শার্টার কেটে মালগুলি উদ্ধার করা হয়৷ দোকান মালিক হুমায়ন মিঞার ছোট ভাই উজ্জ্বল হোসেন ডাকাত দলের সদস্য৷ তার নেতৃত্বে ভাইয়ের দোকানে কার্টনগুলি মজুত করা হয়৷ উল্লেখ্য যে ১১ এপ্রিল মঙ্গলবার গভীর রাতে সোনামুড়ার গিরজে মিঞা, রাসেল মিঞা ও লিটন মিঞা আগরতলা জয়মাতা টেক্সটাইল থেকে ৬ লক্ষ টাকার কাপড় কিনে বুলেরো গাড়ি করে বাড়ি ফিরছিলেন৷ বিশালগড় ঘনিয়ামারায় আসতেই ডাকাত দল গাড়ি আটকিয়ে ব্যবসায়ীদের মারধর করে ২৫টি কাটুর্ন ও নগদ ৫২ হাজার টাকা নিয়ে চম্পট দেয়৷ বিশালগড় থানার পুলিশ এসে সহিদ মিঞাকে গ্রেপ্তার করে৷ মামলা নম্বর ২০/১৭৷ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে৷ তার তথ্য  মূলেই কাপড়ের কার্টর্নগুলি উদ্ধার করা হয়েছে৷ পুলিশ জানায়, ডাকাত দলটির অন্যদের নাম তাদের হাতে রয়েছে৷ তদন্ত সাপেক্ষে নামগুলি প্রকাশ করেনি৷ এই দলটির বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে বলে জানা যায়৷ এলাকাবাসীর সূত্রে খবর এই ডাকাত দলটি এলাকার বহু চুরি, ডাকাতি ও লুটপাটের সাথে জড়িত রয়েছে বলে জানা যায়৷ ডাকাত দলের সদস্য উজ্জ্বল হোসেন গত জেলা পরিষদ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন৷ তাছাড়া বিশালগড় পচা পায়েস কান্ডের মূুল আসামিও ছিলেন এবং কিছু দিন জেলও খেটে এসেছেন৷ এবার দেখার বিষয় পুলিশ উজ্জ্বল হোসেন ও তার বাহিনীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় কিনা৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top