News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতিবেশী পরিবারের সদস্যদের সংঘবদ্ধ হামলায় নিহত যুবক
Image

প্রতিবেশী পরিবারের সদস্যদের সংঘবদ্ধ হামলায় নিহত যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল৷৷ প্রতিবেশী পরিবারের সংঘবদ্ধ হামলায় প্রাণ হারিয়েছেন এক যুবক৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ জেলার মনু থানার অধীন ফুলছড়িতে৷ গুরুতর আহত অবস্থায় আক্রান্ত যুবককে জি বি হাসপাতালে নিয়ে আসা হলেও শেষ রক্ষা হয়নি৷ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে৷
সংবাদে প্রকাশ, মনু থানার অধীন ফুলছড়ির বাসিন্দা গোপী চরণ ত্রিপুরা (২৮)৷ প্রতিবেশী জনি কুমার ত্রিপুরা (৫২)৷ শনিবার রাত সাড়ে দশটা নাগাদ জনি ও গোপীর মধ্যে কোন একটি বিষয় নিয়ে তীব্র বাদানুবাদ হয়৷ তার মধ্যেই জনি কুমার ত্রিপুরা ও তার দুই ছেলে সমির কুমার ত্রিপুরা এবং সালিম কুমার ত্রিপুরা ধারালো দা ও লাঠি নিয়ে গোপী চরণ ত্রিপুরার উপর হামলা চালায়৷ বেধরক মারধর ও আঘাত করা হয়৷ তাতে গোপী গুরুতর আহত হয়৷ তার মাথা ফেটে রক্ত ঝড়তে থাকে৷ আশেপাশের লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে মনু হাসপাতালে নিয়ে যায়৷ তার অবস্থা সংকটজনক হওয়ায় জি বি হাসপাতালে রেফার করে দেয়৷ জি বি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল সাড়ে ছয়টা নাগাদ গোপী চরন ত্রিপুরার মৃত্যু হয়৷ এদিকে, নিহতের পরিবারের তরফ থেকে মনু থানায় বিষয়টি জানিয়ে একটি মামলা করা হয়েছে৷ পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ কিন্তু, ঘটনার পর থেকেই অভিযুক্ত তিনজন পালিয়ে গা ঢাকা দিয়েছে৷ তাই তাদের গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না বলে পুলিশ জানিয়েছে৷ এদিকে, জানা গিয়েছে পূর্ব শত্রুতার জেরেই দুই পরিবারের মধ্যে বিবাদের সৃষ্টি হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top