News Flash

  • Home
  • Uncategorized
  • গৌতম কুন্ডুর আগাম জামিনের আর্জি খারিজ
Image

গৌতম কুন্ডুর আগাম জামিনের আর্জি খারিজ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ এপ্রিল৷৷ চিটফান্ড সংস্থা রোজভ্যালীর কর্ণধার গৌতম কুন্ডুর আগাম জামিন খারিজ করে দিয়েছে পশ্চিম জেলা ও দায়রা জজ৷ এই মামলায় পরবর্তী শুনানীর দিন আগামী ২৬ এপ্রিল ধার্য করেছে আদালত৷ পশ্চিম জেলা ও দায়রা জজ রোহিদাস পাল  এদিন আগাম জামিনের আবেদনের প্রেক্ষিতে বলেন, গৌতম কুন্ডুর বিচার বিভাগীয় পরোয়ানা জারি করা হয়েছে৷ ফলে তার জামিনের আবেদন মঞ্জুর করা সম্ভব নয়৷ গৌতম কুন্ডু এবং রোজভ্যালীর অধিকর্তা শিবময় দত্ত আজ কলকাতায় ইডি’র আদালতে  হাজিরা দেন৷ তাই তাদের রাজ্যে নিয়ে আসা সম্ভব হয়নি৷ তবে, ধারনা করা হচ্ছে আগামী ২৬ এপ্রিল তাদের রাজ্যে নিয়ে আসা সম্ভব হবে৷ উল্লেখ্য, ২০১৫ সালে গৌতম কুন্ডুকে গ্রেপ্তার করে সিবিআই৷ এর পর থেকে তিনি বিচার বিভাগীয় হেপাজতে রয়েছেন৷ রাজ্যে চিটফান্ড কান্ডে সর্ববৃহৎ কেলেংকারী চিটফান্ড রোজভ্যালীর৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top