News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতাপগড়ে বিপর্য্যয়ের মুখে সিপিএম
Image

প্রতাপগড়ে বিপর্য্যয়ের মুখে সিপিএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ এপ্রিল৷৷ বামেদের দুর্ভেধ্য ঘাঁটি প্রতাপগড়ে বিপর্য্যয়ের মুখে সিপিএম৷ প্রয়াত কবিমন্ত্রী অনিল সরকার ঘনিষ্ট রেবতী মোহন দাস বুধবার সদলবলে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন৷ প্রতাপগড়ে প্রবীণ ব্যক্তিত্ব দীর্ঘদিনের তপশালী জাতি আন্দোলনের সাথে জড়িত রয়েছেন৷ আজ প্রায় ১৮০০ পরিবারকে নিয়ে তিনি বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছেন৷ এদিন তাঁকে সহ তাঁর অনুগামীদের বরণ করে নিতে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব, প্রাক্তন সভাপতি নিলমণি দে সহ অন্যান্যরা৷ বিজেপিতে যোগ দিয়েই রেবতী মোহন সিপিএম সম্পর্কে বিষ্ফোরক মন্তব্য করেছেন৷ রাজ্যে তপশীলি জাতির অনুন্নয়নে সিপিএমই দায়ি বলে তিনি ক্ষোভে ফেটে পড়েছেন৷ বাম শিবিরের এই দীর্ঘসময়ের রাজনীতিবিদ প্রতাপগড়ে সিপিএমের ক্ষমতা দখলে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন৷ তাঁর দলত্যাগে আসন্ন নির্বাচনে এই কেন্দ্রে সিপিএম ধাক্কা খেতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top