News Flash

  • Home
  • Uncategorized
  • চাকুরীচ্যুত শিক্ষকদের আশার আলো না দেখিয়ে বিজেপি সম্পর্কে সাবধান করলেন মানিক সরকার
Image

চাকুরীচ্যুত শিক্ষকদের আশার আলো না দেখিয়ে বিজেপি সম্পর্কে সাবধান করলেন মানিক সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ এপ্রিল৷৷ চাকুরীচ্যুত শিক্ষকদের কোন আশার আলো দেখালেন না সিপিএম পলিটব্যুরো সদস্য

মঙ্গলবার ধনপুর বিধানসভা কেন্দ্রের থলিবাড়িতে দলীয় সভায় বক্তব্য রাখেন সিপিএম পলিটব্যুরোর সদস্য তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ ছবি নিজস্ব৷

তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ তবে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে বিজেপি সম্পর্কে সাবধান থাকার জন্য পরামর্শ দিয়েছেন তিনি৷
মঙ্গলবার ধনপুর বিধানসভা কেন্দ্রের থলিবাড়িতে দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের তীব্র ভাষায় সমালোচনা করেছেন৷ তিনি বলেন, জিনিষপত্রের লাগামহীন মূল্যবৃদ্ধি হচ্ছে৷ অথচ নির্বাচনের আগে বিজেপি’র প্রতিশ্রুতি ছিল জিনিসের দাম কমবে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনায়ও মুখর হন তিনি৷ মুখ্যমন্ত্রী বলেন, ভোটে জিতলে বিদেশ থেকে কালো টাকা এনে প্রত্যেক ভারতীয়’র একাউন্টে পনের লক্ষ টাকা করে জমা দেবেন বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল৷ কিন্তু, ভোটে জেতার পর প্রধানমন্ত্রী হয়ে নরেন্দ্র মোদী একটি পয়সাও বিদেশ থেকে আনতে পারেননি৷ ২ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদী৷ কিন্তু, এখন দেখা যাচ্ছে রিপোর্ট অনুযায়ী মাত্র দেড় লক্ষ কর্মসংস্থান কেন্দ্রীয় দপ্তরগুলিতে হয়েছে৷
এদিন মুখ্যমন্ত্রী দাবি করেন, উন্নয়নের কর্মযজ্ঞ গোটা দেশে থমকে গেছে৷ এরাজ্যেও উন্নয়নের কাজে বাধা সৃষ্টি করা হচ্ছে৷ রেগায় শ্রমদিবস কমিয়ে দিয়েছে, তাতে গরীব মানুষের উপার্জনে আঘাত করছে কেন্দ্রীয় সরকার৷ শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেটে বরাদ্দ কম রাখা হয়েছে৷ এমনকি শিশু ও মাতৃ কল্যাণেও টাকার বরাদ্দ কমিয়ে দিয়েছে কেন্দ্র৷ মুখ্যমন্ত্রী বক্তব্য, বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার পুঁজিপতিদের স্বার্থে কাজ করছে৷ ফলে, কংগ্রেসের চাইতেও বর্তমান আরো ভয়ঙ্কর বলে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন৷
এদিন তিনি আরো বলেন, রাজ্যে শান্তি-সম্প্রীতির পরিবেশ নষ্ট করার ঘৃণ্য চক্রান্ত চলছে৷ বিজেপি, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ তারা তাদের প্রসার বৃদ্ধির চেষ্টা শুরু করেছে৷ ধর্মের নামে বিভেদ তৈরি করারও চেষ্টা চলছে৷ তাদের বিষয়ে সজাগ থাকতে হবে বলে মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়েছেন৷
তবে, এদিন প্রত্যেকেরই কৌতুহল ছিল মুখ্যমন্ত্রী চাকুরীচ্যুত শিক্ষকদের বিষয়ে কি বলেন৷ রাজ্য সরকার কিভাবে তাদের পাশে রয়েছে তার ব্যাখ্যা দেবেন৷ কিন্তু, মুখ্যমন্ত্রী এদিন এবিষয়ে একটি কথাও বলেননি৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top