News Flash

  • Home
  • Uncategorized
  • সাড়ে নকোটি টাকার বাতিল নোট সহ গ্রেফতার কংগ্রেস বিধায়কের জামাই সহ ১৪ জন
Image

সাড়ে নকোটি টাকার বাতিল নোট সহ গ্রেফতার কংগ্রেস বিধায়কের জামাই সহ ১৪ জন

বেঙ্গালুরু, ৩ এপ্রিল (হি.স.): সাড়ে নকোটি টাকার বাতিল নোট সহ গ্রেফতার হলেন কংগ্রেস বিধায়কের জামাই | শুধু কংগ্রেস বিধায়কের জামাই প্রবীণ কুমার(৪৩) নন, এই বিপুল পরিমাণ নোট বদল করার আশায় এনআরআই-এর অপেক্ষায় থেকে গ্রেফতার হলেন আরও ১৩ জন|  ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর বেনসন টাউনের একটি বাড়িতে|  পুলিশ ঘটনাস্থল থেকে পুরনো ৫০০ ও ১০০০-র নোটের সাড়ে নকোটি টাকা উদ্ধার করেছে| পাশাপাশি ১৫টি মোবাইল ফোন, দুটি গাড়ি ও তিনটি মোটরবাইকও বাজেয়াপ্ত করেছে |

ধৃত প্রবীণ কুমার নাগারাবাভি এলাকার ব্যবসায়ী উমেশের থেকে ওই বাতিল নোট নেন| পাশাপাশি তাঁকে আশ্বাস দেন, একজন এনআরআই-এর মাধ্যমে এই নোট বদলে দেওয়া যাবে| শুধু নতুন নোটের ৫৮ শতাংশ কমিশন তাঁকে দিতে হবে| পরিকল্পনা মাফিক এডুইনের বাড়িতে বাতিল নোট রাখা হয়| সেখানেই সেই এনআরআই-এর আসার কথা| অন্যরাও সেখানে উপস্থিত ছিলেন|  চারঘণ্টা ধরে সবাই অপেক্ষা করলেও  আসেননি| এরপর ক্রাইম ব্রাঞ্চের পুলিশ সেখানে অভিযান চালিয়ে অভিযুক্তদের হাতেনাতে গ্রেফতার করে| উদ্ধার হয় সাড়ে নকোটির বাতিল নোট|

পুলিশ জানিয়েছে, ধৃত প্রবীণ কুমার ছাড়া আরও ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে| ধৃতরা হল এডুইন রোজ়ারিও (৪৫), এন উমেষ (৪৫), আনবালাগান (৪৭), প্রভু (৩৪), মনমোহন (৫১), পি চন্দ্রশেখর (৫০), এস শ্রীনিবাস (৩৯), এস এ অরুণ (৪২), মোহাম্মমদ ইমরান (৪০), হরিশ (৪০), শেখর (৩৭), নারায়ণ ভাট (৫৬), এস কিশোর কুমার (৩০)|

পুলিশ সূত্রে জানা গেছে, দিন কয়েক আগেই ৱুল টেম্পল রোড থেকে তিন কোটি টাকা মূল্যের পুরনো নোট সমেত এক রিয়েল এস্টেট এজেন্টকে গ্রেফতার করে বেঙ্গালুরর সিটি ক্রাইম ব্রাঞ্চ| ধৃতের নাম নানজুন্দা | তাকে জেরা করেই  প্রবীণ কুমারের সম্পর্কে জানতে পারে পুলিশ| এও জানতে পারে যে সাড়ে নকোটি টাকা মূল্যের পুরনো নোট বদল হতে চলেছে শহরে| সেইমতো বেনসন টাউনের জনৈক এডুইন রোজ়ারিওর বাড়িতে পুলিশি অভিযানে গ্রেফতার হয় ১৪ জন |

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top