News Flash

  • Home
  • Uncategorized
  • চাকুরীচ্যুত শিক্ষকদের বিষয়ে আইনের বাইরে গিয়ে কিছুই করা যাবে না ঃ সিপিএম
Image

চাকুরীচ্যুত শিক্ষকদের বিষয়ে আইনের বাইরে গিয়ে কিছুই করা যাবে না ঃ সিপিএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ এপ্রিল৷৷ চাকুরীচ্যুত শিক্ষকদের পরিণতি কি হবে তা অনেকটাই স্পষ্ট হয়ে গেল৷ সিপিএম রাজ্য

রবিবার সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন সিপিএম রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর৷ ছবি নিজস্ব৷

সম্পাদক বিজন ধরের বক্তব্য, আইনের বাইরে গিয়ে কিছুই করা যাবে না৷ প্রচলিত আইনের মধ্যে থেকেই যা ব্যবস্থা নেওয়া সম্ভব তাই হবে৷ ফলে, তাঁর এই কথায় স্পষ্ট যে, রাজ্য সরকার ১০৩২৩ জন চাকুরীচ্যুত শিক্ষকদের পাশে রয়েছে বললেও, আইনের উর্দ্ধে গিয়ে কোন কিছুই করা সম্ভব নয়৷ পাশাপাশি তিনি আদালতের রায়ের এবং এনসিটিই’র গাইডলাইনের তীব্র ভাষায় সমালোচনা করেছেন৷ তিনি মনে করেন, শুধু মার্কস দিয়ে কোন শিক্ষকের যথাযথ যোগ্যতা যাচাই করা সঠিক নয়৷
রবিবার সাংবাদিক সম্মেলনে সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর বলেন, সুপ্রিম কোর্টের রায়ে ১০৩২৩ জন শিক্ষকের চাকুরীচ্যুতির ঘটনায় শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তীর প্রাথমিক প্রতিক্রিয়ায় দলের পূর্ণ সমর্থন রয়েছে৷ রাজ্য সরকার বলছে তাদের পাশে থাকবে৷ কিন্তু, এটা সম্পূর্ণ আইনী বিষয়৷ যতই আলোচনাই হোক, পার্টি কোন কিছুই করতে পারবে৷ যা করার সরকারকেই করতে হবে৷ তবে, এক্ষেত্রেও প্রচলিত আইন কানুনের মধ্যে থেকেই ব্যবস্থা নিতে হবে৷ এদিন তিনি স্পষ্টভাবে জানান, আইনের বাইরে গিয়ে কেউ কোন কিছুই করতে পারবে না৷
এদিকে, বিজনবাবু এদিন শিক্ষক মামলায় আদালতের রায় এবং শিক্ষক নিয়োগে এনসিটিই’র গাইডলাইনের তীব্র ভাষায় সমালোচনা করেন৷ তিনি বলেন, শুধু মার্কস দিয়ে কোন শিক্ষকের যোগ্যতা যাচাই করা সঠিক নয়৷ অনেক ভাল ছাত্র শিক্ষকতায় নিজেকে দক্ষ শিক্ষক হিসেবে প্রমাণ করতে পারেন না৷ আবার এমন ছাত্র রয়েছেন যারা মেধাবি নন, অথচ দক্ষতার সাথে শিক্ষকতা করতে পারছেন৷ সম্ভ্রান্ত পরিবারের ছেলেমেয়েরা ৮/১০ জন প্রাইভেট টিউটর রেখে ভাল নম্বর পেয়ে থাকেন৷ কিন্তু, গ্রামে যারা থাকেন তাদের পক্ষে কয়েকজন প্রাইভেট টিউটর রাখার ব্যয়ভার বহন করা সম্ভব নয়৷ তবে কি, এই ছাত্রছাত্রীরা শিক্ষকতার চাকুরী করতে পারবেন না, প্রশ্ণ বিজনবাবুর৷ সিপিএম’র শ্রেণিগত অবস্থান স্পষ্ট করে দিয়ে তিনি বলেন, আমরা এই পদ্ধতির বিরুদ্ধে৷
এদিন তিনি শিক্ষকদের চাকুরীচ্যুতির ঘটনায় বিজেপি এবং তৃণমূল কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনেরও কড়া সমালোচনা করেছেন৷ তিনি বলেন, মামলা যারা করেছেন তাদের মদত দিয়েছে তৃণমূল বিধায়ক সুদীপ রায় বর্মন৷ বিজেপি বেকারদের প্রলুব্ধ করার চেষ্টা করছে৷ অথচ যারা মামলা করেছেন তারা শিক্ষকদের বাতিল হউক তা চাননি৷ তারা চেয়েছিলেন তাদের কোন ব্যবস্থা হোক৷ বিজনবাবু বিরোধীদের এই অবস্থানের নিন্দা জানিয়েছেন৷ তিনি কটাক্ষের সুরে বলেন, তাদের এই অবস্থানে বেকার বিরোধী চরিত্রই ফুটে উঠেছে৷
এদিন বিজনবাবু উদ্বেগ প্রকাশ করে বলেন, বিজেপি রাজ্যের বিভিন্ন অবাম দলগুলিকে গ্রাস করার চেষ্টা করছে৷ দলগুলিতে ভাঙন ধরানোরও চেষ্টা চলছে৷ তিনি বলেন, নির্বাচন এলে আগেও রাজ্যে সাম্প্রদায়িক এবং জাতি ও উপজাতিদের মধ্যে বিরোধ তৈরির ঘটনা ঘটেছে৷ রাজ্য প্রশাসন রুখবার চেষ্টা করেছে৷ আমরা বাঙালী রাজ্যভাগ করার চেষ্টা করেছে৷ এই তৎপরতাগুলি অশুভ লক্ষণ৷ তাই তিনি এই ধরনের প্রবণতা যাতে ফের রাজ্যে তৈরি না করতে পারে তার জন্য হিন্দুত্ববাদী শক্তিগুলির বিষয়ে সজাগ থাকতে পরামর্শ দিয়েছেন৷
এই সমস্ত বিষয় সিপিএম রাজ্য কমিটির দুই দিনের বৈঠকে আলোচনা হয়েছে বলে তিনি জানিয়েছেন৷ বিজনবাবু আরো জানান, রেগায় শ্রমদিবস কমিয়ে দেওয়ার ঘটনায় রাজ্য কমিটি তীব্র বিরোধীতা করেছে৷ তিনি বলেন, রাজ্যকে বঞ্চিত করার জন্য নানা শর্ত আরোপ করা হচ্ছে৷ রাজ্যে অর্থনৈতিক অবরোধ সৃষ্টির জন্যই এই সমস্ত কিছু হচ্ছে বলে তিনি দাবি করেন৷ তাঁর বক্তব্য, কেন্দ্রীয় মন্ত্রিরা রাজ্যে এসে অসত্য তথ্য দিচ্ছেন৷ আবার দপ্তরের মন্ত্রিরা সেই অসত্য তথ্য খন্ডন করলে ফের পাল্টা তথ্য তুলে ধরে নিজেদের বক্তব্য প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে৷ এই সমস্ত কিছুর প্রতিবাদে আগামী দুই মাস বিভিন্ন কায়দায় রাজ্যের সকল অংশের মানুষের নিয়ে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে৷ রাজনৈতিক মতাদর্শভাবে এইসব শক্তিগুলিকে মোকাবিলা করার জন্য প্রত্যেক ইউনিট শাখাগুলির কাছে আবেদন জানানো হয়েছে৷ যাতে খারাপ দিন ফের ফিরে না আসে৷ এদিন বিজন বাবু জানিয়েছেন, ফেব্রুয়ারী এবং মার্চ মাসে সারা রাজ্যে বিভিন্ন অবাম দল ছেড়ে ১৪২৩ পরিবারের ৪২৬১ জন ভোটার সিপিএম এবং বামেদের পতাকা তলে এসেছেন৷ তবে, কতজন বাম শিবির ছেড়েছেন সে বিষয়ে স্পষ্ট করে তিনি কিছুই জানাতে পারেননি৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top