News Flash

  • Home
  • Uncategorized
  • ঘুরে ফিরে ফের শিশু উদ্যানেই চৈত্র মেলা
Image

ঘুরে ফিরে ফের শিশু উদ্যানেই চৈত্র মেলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল৷৷ রবিবার থেকে শিশু উদ্যানে বসছে চৈত্র মেলা৷ বিক্রেতারা ইতিমধ্যে শকুন্তলা রোডে পসরা সাজিয়ে বসতে শুরু করেছেন৷ তাদের বাধা দেওয়া হলে তারা জোর গলায় বলেন নির্দিষ্ট স্থান দেওয়া না হলে শকুন্তলা রোডেই চৈত্র মেলায় ব্যবসা করবেন৷ ফলে একপ্রকার বাধ্য হয়েই শনিবার পুর নিগমের তরফে তাদের হাতে শিশু উদ্যানে চৈত্র মেলার হাট খোলার জন্য কাগজ তুলে দেওয়া হয়৷ শিশু উদ্যানে তাদের জন্য শৌচালয় এবং পানীয় জলের বন্দোবস্ত করবে পুর নিগম৷ যদিও পূর্বে এই শিশু উদ্যানেই প্রতিবছর চৈত্র মেলা বসত৷ বেশ জমজমাট হতো৷ বিকিকিনিও ভালই হতো৷ কয়েক বছর পূর্বে এই চৈত্র মেলার হাট শিশু উদ্যান থেকে সরিয়ে দেওয়া হয়৷ তাতে বাধ্য হয়েই বিক্রেতারা শকুন্তলা রোড সহ আশেপাশের রাস্তায় পসরা সাজিয়ে বসেন৷ তাতে লোক সমাগম কম হচ্ছিল৷ মলগুলিতে চলে যান ক্রেতারা৷ এবারে শিশু উদ্যানে পুনরায় চৈত্র মেলার হাট বসতে চলেছে তাতে বিক্রেতারা আশাবাদী বিকিকিনি ভাল হবে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top