News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সরকারি উদ্যোগের পাশাপাশি রাজ্যে বেসরকারিস্তরে আরও মেডিক্যাল কলেজ গড়ে উঠবে: মুখ্যমন্ত্রী
Image

সরকারি উদ্যোগের পাশাপাশি রাজ্যে বেসরকারিস্তরে আরও মেডিক্যাল কলেজ গড়ে উঠবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ অক্টোবর: রাজ্যের মধ্যেই স্বল্পব্যয়ে মেডিক্যাল নিয়ে পড়ার সুযোগ বৃদ্ধি করে রাজ্যের ছাত্রছাত্রী ও অভিভাবকদের দুঃশ্চিন্তা অনেকটাই দূর করতে পেরেছে রাজ্য সরকার। রাজ্যে বর্তমানে এম বি বি এস ও ডেন্টাল সহ নানা বিষয়ে পড়ার সুযোগের পরিধি বৃদ্ধি পেয়েছে।

আজ হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ স্থাপনের ফলে রাজ্যের ছাত্রছাত্রীদের মেডিক্যাল নিয়ে পড়ার সুযোগ আরও বেড়েছে। রাজ্যে চালু হতে যাচ্ছে আয়ুর্বেদিক হাসপাতালও। আজ আগরতলার রেন্টার্স কলোনীতে ত্রিপুরা গভর্নমেন্ট হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও নেতাজী সুভাষ হোমিওপ্যাথিক হাসপাতালের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, অতীতে রাজ্যের ছেলেমেয়েদের মেডিক্যাল নিয়ে পড়াশোনা করার সুযোগ অনেক কম ছিল। ছাত্রছাত্রীদের অনেক অর্থ ব্যয় করে রাজ্যের বাইরে গিয়ে মেডিক্যাল নিয়ে পড়তে হতো। আজ রাজ্যে বিভিন্ন মেডিক্যাল কলেজ স্থাপন হওয়ার ফলে এমবিবিএস, ডেন্টাল, নার্সিং, বিএইচএমএস পড়ার সুযোগ অনেক বেড়েছে। আগামীতে আয়ুর্বেদিক চিকিৎসাবিদ্যার পড়ার সুযোগও হবে। রাজ্য সরকার কাজের মাধ্যমেই মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে চায়। রাজ্যের বর্তমান সরকার কাজে বিশ্বাসী। রাজ্য সরকার মানুষকে যা প্রতিশ্রুতি দিচ্ছে তাই বাস্তবে করে দেখাচ্ছে।

মুখ্যমন্ত্রী বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি রাজ্যে বেসরকারিস্তরে আরও মেডিক্যাল কলেজ গড়ে উঠবে। প্রায় ৭০০ কোটি টাকা ব্যয়ে শিজা গ্রুপ রাজ্যে একটি অত্যাধুনিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপন করবে। রাজ্যের বিভিন্ন এলাকায় মেডিক্যাল কলেজ স্থাপনের ফলে সেইসব এলাকার মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের পথও প্রশস্থ হচ্ছে। সরকার নতুন স্বাস্থ্য পরিষেবার মাধ্যমে চিকিৎসা ক্ষেত্রে এক নতুন দোয়ার খুলে দিয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশিত পথেই রাজ্য সরকার মানুষের কল্যাণে উন্নয়ন করার যে প্রতিশ্রুতি দিয়েছে তা বাস্তবায়ন করে দেখাচ্ছে। আগামীতে ধলাই জেলাতেও নতুন মেডিক্যাল কলেজ স্থাপন করা হবে। স্বাস্থ্য সহ উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে ত্রিপুরা এখন দেশের মধ্যে অনেক উপরে উঠে এসেছে। মুখ্যমন্ত্রী বলেন, উন্নয়নের স্বার্থে রাজ্যের সর্বত্র শান্তি সম্প্রীতি ও সুন্দর পরিবেশ বজায় রাখতে হবে। শান্তি সম্প্রীতি ও সঠিক আইন শৃঙ্খলার পরিবেশ আছে বলেই সম্প্রতি রাজ্যে ১ লক্ষ ৩২ হাজার কোটি টাকার বেসরকারি বিনিয়োগ আসতে শুরু করেছে।

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের এই হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের যারা প্রথম বর্ষের ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকা তাদের মধ্যে একটা গর্ববোধ থাকবে। বর্তমানে হোমিওপ্যাথিক চিকিৎসাতেও আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। যে কোন চিকিৎসাবিদ্যায় ও চিকিৎসা পরিষেবা প্রদানে অভিজ্ঞতা অর্জন করতে হলে চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। সম্মানিত অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্যে বলেন, রাজ্যে চিকিৎসা পরিকাঠামোর ব্যাপক উন্নয়ন হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর দূরদর্শিতার কারণেই রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের কমিশনার সাজু বাহিদ এ।

উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডা. দেবাশ্রী দেববর্মা, ত্রিপুরা মেডিক্যাল অ্যাডুকেশনের ডিরেক্টর ডা. এইচ. পি. শর্মা, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দপ্তরের অধিকর্তা ডা. অঞ্জন দাস। স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা গর্ভনেমেন্ট হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও নেতাজি সুভাষ হোমিওপ্যাথিক হাসপাতালের প্রিন্সিপাল ডা. অভিজিৎ চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ অতিথিগণ হোমিওপ্যাথিক চিকিৎসার প্রবর্তক স্যামুয়েল হেনিম্যানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

Releated Posts

সরকারি প্রকল্প ও পরিষেবার সুফল সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দেওয়া সরকারের অন্যতম লক্ষ্য: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৭ অক্টোবর: সরকারি প্রকল্প ও পরিষেবার সুফল সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দেওয়া বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য।…

ByByReshmi Debnath Oct 7, 2026

রাজ্যে ১,৫০৭টি পদে নিয়োগের সিদ্ধান্ত, গঠন হবে ত্রিপুরা স্টাফ সিলেকশন কমিশন : সুশান্ত চৌধুরী

আগরতলা, ৭ অক্টোবর: রাজ্যে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল ত্রিপুরা মন্ত্রিসভা। শিক্ষা, প্রাণিসম্পদ বিকাশ, আইন,…

ByByTaniya Chakraborty Oct 7, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতের উন্নয়নের চিত্রে আমূল পরিবর্তন: কৃষিমন্ত্রী

আগরতলা, ৭ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বের অন্যতম জনপ্রিয় রাষ্ট্রনায়ক এবং কোটি কোটি ভারতবাসীর অনুপ্রেরণার উৎস। বুধবার ধলাই…

ByByTaniya Chakraborty Oct 7, 2026

জেল পুলিশের নিয়োগ সংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করার দাবিতে ডেপুটেশন

আগরতলা, ৭ অক্টোবর : অতিসত্বর জেল পুলিশের নিয়োগ সংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করার দাবিতে আইজির নিকট ডেপুটেশনে মিলিত বিক্ষোভ…

ByByTaniya Chakraborty Oct 7, 2026

ওআইসির বিরুদ্ধে ‘ইচ্ছাকৃত অন্ধত্বের’ অভিযোগ ভারতের, সন্ত্রাসের শিকার ও অপরাধীর পার্থক্য করতে ব্যর্থ: বিপ্লব

রাষ্ট্রসঙ্ঘ, ৭ অক্টোবর (আইএএনএস): সন্ত্রাসের শিকার ও সন্ত্রাসের অপরাধীর মধ্যে পার্থক্য করতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে ইসলামিক সহযোগিতা…

ByByTaniya Chakraborty Oct 7, 2026

খোয়াইয়ে ৩৪০ কেজি গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ১ কোটি ৭৪ লক্ষ টাকা

আগরতলা, ৭ অক্টোবর: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল অসম রাইফেলস ও কাস্টমসের যৌথ অভিযান। মঙ্গলবার, ৬ অক্টোবর…

ByByReshmi Debnath Oct 7, 2026

‘আগামী মাস থেকে সক্রিয় রাজনীতিতে থাকব না’, তিপ্রাসা চুক্তি দ্রুত বাস্তবায়নের দাবি প্রদ্যোতের

আগরতলা, ৬ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনে তিপ্রা মথার সাফল্যের পর সামাজিক মাধ্যমে এসে একদিকে তিপ্রাসা চুক্তি দ্রুত বাস্তবায়নের…

ByByReshmi Debnath Oct 6, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ-র সাফল্য, গণদেবতা ও কর্মী-সমর্থকদের অভিনন্দন মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৬ অক্টোবর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ এলাকার ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের উল্লেখযোগ্য সাফল্যে রাজ্যের জনগণ এবং…

ByByReshmi Debnath Oct 6, 2026

সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর, ৩ শতাংশ ডিএ বৃদ্ধি ঘোষণা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৬ অক্টোবর: সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর ঘোষণা করল রাজ্য সরকার। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) ৩…

ByByReshmi Debnath Oct 6, 2026

Leave a Reply

Scroll to Top