News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্কুটির ধাক্কায় গুরুতর আহত ৬৫ বছরের বৃদ্ধ, জিবি হাসপাতালে চিকিৎসাধীন
Image

স্কুটির ধাক্কায় গুরুতর আহত ৬৫ বছরের বৃদ্ধ, জিবি হাসপাতালে চিকিৎসাধীন

আগরতলা, ৭ অক্টোবর: স্কুটির ধাক্কায় গুরুতর আহত হলেন ৬৫ বছর বয়সি এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত ব্যক্তির নাম নিতুলাল সেন। তাঁর বাড়ি গান্ধীগ্রাম এলাকায়।

পরিবার সূত্রে জানা যায়, সকালে নিতুলাল সেন নিজের দোকানের দিকে যাচ্ছিলেন। সেই সময় রাস্তা পারাপারের সময় একটি স্কুটি তাঁকে ধাক্কা দেয়। ধাক্কার অভিঘাতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় জিবি হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।

পরিবারের সদস্যদের দাবি, বর্তমানে নিতুলাল সেনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে জিবি হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।

পরিবারের তরফে আরও জানা যায়, নিতুলাল সেনের দুই ছেলে ও মেয়ে রয়েছে। দুর্ঘটনার পর স্কুটিটিকে ঘটনাস্থলে আটক করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে দুর্ঘটনার সঠিক কারণ এবং স্কুটিচালকের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

Releated Posts

আগামীকাল কংগ্রেসের ‘গণতন্ত্র বাঁচাও’ প্রতিবাদ মিছিল, নিশানায় এসআইআর ও মুখ্য নির্বাচন কমিশনার

আগরতলা, ৭ অক্টোবর: দেশজুড়ে কংগ্রেসের ‘গণতন্ত্র বাঁচাও’ কর্মসূচির অংশ হিসেবে আগামী ৮ অক্টোবর আগরতলায় প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ…

ByByTaniya Chakraborty Oct 7, 2026

বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে সোনামুড়ায় বাম যুব সংগঠনের অবস্থান

আগরতলা, ৭ অক্টোবর: বিদ্যুৎ দপ্তরের মন্ত্রীর ঘোষণা অনুযায়ী ১০০ শতাংশ বর্ধিত বিদ্যুৎ বিল মুকুবের সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়ে প্রশ্ন…

ByByTaniya Chakraborty Oct 7, 2026

‘কার্যকর্তাদের মূল্য নেই নেতাদের কাছে’, বিজেপিতে কাজ না করার ঘোষণা শান্তিরবাজারের কর্মীদের

আগরতলা, ৭ অক্টোবর: ত্রিপুরায় বিজেপি-তিপ্রা মথা জোট নিয়ে ফের প্রকাশ্যে অসন্তোষ দেখা দিল বিজেপির অন্দরেই। দলের কার্যকর্তাদের ‘বিচার…

ByByReshmi Debnath Oct 7, 2026

পুজোর চাঁদা আদায়ে জুলুমের অভিযোগ, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বিধায়ক বিরজিৎ সিনহার

আগরতলা, ৭ অক্টোবর: কৈলাসহরসহ গোটা ত্রিপুরায় ভয়ভীতি দেখিয়ে বেআইনিভাবে চাঁদা আদায়ের অভিযোগের বিরুদ্ধে সরব হওয়ার পাশাপাশি এবার পুজোর…

ByByReshmi Debnath Oct 7, 2026

বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হলো বিজেপি নেতার দোকান, সোনামুড়া নগর পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

আগরতলা, ৭ অক্টোবর: সোনামুড়া নগর পঞ্চায়েতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন বিজেপির এক সক্রিয় সদস্য। অভিযোগ, সোনামুড়া গোমতী নদীর…

ByByReshmi Debnath Oct 7, 2026

উদয়পুরে বিজেপির সেবা জ্যোতি পদযাত্রা, উন্নয়নমূলক প্রকল্পের প্রচার

আগরতলা, ৭ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড তুলে ধরে বুধবার উদয়পুরে…

ByByTaniya Chakraborty Oct 7, 2026

বছরের পর বছর বেহাল রাস্তা, অবশেষে মিলল পাকা রাস্তা

আগরতলা, ৭ অক্টোবর: দীর্ঘ প্রায় ২৫ থেকে ৩০ বছরের রাস্তার দুর্ভোগ থেকে অবশেষে মুক্তি পেলেন আমবাসা পুর পরিষদের…

ByByTaniya Chakraborty Oct 7, 2026

দিল্লিতে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএসএফ জওয়ানের মৃত্যু, শোকের ছায়া বামুটিয়ায়

আগরতলা, ৭ অক্টোবর: দিল্লিতে কর্তব্যরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বামুটিয়ার রাঙ্গুটিয়া গ্রামের বিএসএফ জওয়ান প্রেমজয় সরকারের…

ByByTaniya Chakraborty Oct 7, 2026

সোনামুড়ায় পুলিশের টহল অভিযানে ৭৩ কেজি গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৩৬.৫০ লক্ষ টাকা

সোনামুড়া, ৭ অক্টোবর:  সোনামুড়া থানা এলাকার বিভিন্ন সীমান্ত সড়কে নিয়মিত টহলদারি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল পুলিশ।…

ByByReshmi Debnath Oct 7, 2026

Leave a Reply

Scroll to Top