News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াই-তেলিয়ামুড়া জাতীয় সড়কের ধুলোয় অতিষ্ঠ জনজীবন, উত্তর কমারনগরে পথ অবরোধ
Image

খোয়াই-তেলিয়ামুড়া জাতীয় সড়কের ধুলোয় অতিষ্ঠ জনজীবন, উত্তর কমারনগরে পথ অবরোধ

তেলিয়ামুড়া, ২৯ সেপ্টেম্বর: খোয়াই-তেলিয়ামুড়া জাতীয় সড়কের সম্প্রসারণ কাজে গাফিলতি এবং তীব্র ধুলোবালির প্রতিবাদে পথ অবরোধে সামিল হলেন উত্তর কমারনগর এলাকার ক্ষুব্ধ সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে নির্মাণাধীন সড়কে নিয়মিত জল ছিটানো না হওয়ায় ধুলোয় অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, ধুলোবালির কারণে এলাকার শিশুদের মধ্যেও শ্বাসকষ্টের সমস্যা দেখা দিচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, বিষয়টি নিয়ে একাধিকবার নির্মাণকারী সংস্থার কাছে অভিযোগ জানানো হলেও প্রতিবারই জল ছিটিয়ে ধুলো নিয়ন্ত্রণের আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে সেই আশ্বাস কার্যকর হয়নি। ফলে দিনের পর দিন দুর্ভোগ বেড়েই চলেছে।

মঙ্গলবার নির্মাণকাজের দায়িত্বে থাকা কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছালে তাঁদের ঘিরে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। কর্মকর্তাদের সামনে গাড়ি আটকে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন তাঁরা। নিয়মিত ও সঠিকভাবে জল ছিটিয়ে ধুলো নিয়ন্ত্রণ না করা পর্যন্ত এই দুর্ভোগ মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন বিক্ষোভকারীরা।

স্থানীয়দের দাবি, নির্মাণকাজ চলাকালীন পরিবেশ ও সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে নিয়মিত জল ছিটানোর ব্যবস্থা করতে হবে। পাশাপাশি ধুলো নিয়ন্ত্রণে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তাঁরা।

পথ অবরোধের জেরে খোয়াই-তেলিয়ামুড়া জাতীয় সড়কের উভয় প্রান্তে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। ঘটনাস্থলে উত্তেজনাও ছড়িয়ে পড়ে। দীর্ঘদিনের দুর্ভোগের স্থায়ী সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Releated Posts

কাঠালিয়ায় প্রায় ৭৪ লক্ষ টাকা ব্যয়ে উন্নত মানের গ্রামীণ সড়ক নির্মাণ

কাঠালিয়ার প্রতিনিধি, ২৯ সেপ্টেম্বর: দীর্ঘ কয়েক বছর পর সোনামুড়া মহকুমার কাঠালিয়া এলাকায় উন্নত মানের গ্রামীণ সড়ক নির্মাণের কাজ…

ByByTaniya Chakraborty Sep 29, 2026

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে সোনামুড়ায় কংগ্রেসের বিক্ষোভ

সোনামুড়া, ২৯ সেপ্টেম্বর: দেশের গণতন্ত্র ও সংবিধান রক্ষা এবং কথিত ‘ভোট চুরি’র প্রতিবাদে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ…

ByByTaniya Chakraborty Sep 29, 2026

দুর্গোৎসবের পরই আগরতলা পুর নিগম নির্বাচন, প্রস্তুতি শুরু বিজেপির

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: সামনে আগরতলা পুর নিগমের নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি শুরু করল ভারতীয় জনতা পার্টি।…

ByByTaniya Chakraborty Sep 29, 2026

রাতের অন্ধকারে ৫ হাজার চারাগাছ কেটে নষ্ট, বিপুল ক্ষতির মুখে কৃষক

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: এক রাতের ব্যবধানে দুষ্কৃতকারীদের তাণ্ডবে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়লেন এক কৃষক। ঘটনাটি ঘটেছে সোনামুড়া…

ByByTaniya Chakraborty Sep 29, 2026

নিজ ঘর থেকে স্কুলছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত মধুবন কাঁঠালতলীর টকাটিলা এলাকায় নিজ বাড়ির দোতলা থেকে এক স্কুলছাত্রের ঝুলন্ত মৃতদেহ…

ByByTaniya Chakraborty Sep 29, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে অনিয়মের অভিযোগ সিপিএমের, পুনর্নির্বাচনের দাবি

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদের (টিটিএএডিসি) অন্তর্গত ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে একাধিক অনিয়মের অভিযোগ…

ByByReshmi Debnath Sep 28, 2026

ভোট দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মহিলার মৃত্যু, আহত ৪

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ভোট দিতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে ধলাই জেলার বনকুমারী…

ByByReshmi Debnath Sep 28, 2026

বিশালগড়ে চুরির ঘটনায় গ্রেফতার পাঁচ, উদ্ধার মোবাইল

বিশালগড়, ২৮ সেপ্টেম্বর:  বিশালগড়ের নেতাজিনগর এলাকায় চুরির ঘটনার তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতার করল বিশালগড় থানার পুলিশ। ধৃতদের কাছ…

ByByReshmi Debnath Sep 28, 2026

আমতলীর বাবুল চৌমুহনী থেকে ১১টি গরু-সহ বোলেরো ম্যাক্স আটক, গ্রেফতার চালক

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: আমতলী থানাধীন বাবুল চৌমুহনী এলাকা থেকে ১১টি গরু-সহ একটি বোলেরো ম্যাক্স গাড়ি আটক করল আমতলী…

ByByReshmi Debnath Sep 28, 2026

Leave a Reply

Scroll to Top