News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ বিরোধী দলনেতার
Image

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, গণ্ডাছড়া, ২৩ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে গণ্ডাছড়ায় নির্বাচনী প্রচারে নামল সিপিআইএম। বুধবার সিপিআইএম গণ্ডাছড়া মহকুমা কমিটির উদ্যোগে গণ্ডাছড়া বাজারে আয়োজিত হয় নির্বাচনী জনসভা। জনসভার আগে সিপিআইএম মহকুমা কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করার পর জনসভাস্থলে পৌঁছায়।

জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন দলের রাজ্য কমিটির সদস্য ললিত ত্রিপুরা, মহকুমা সম্পাদক ধনঞ্জয় ত্রিপুরা, সুমতি রঞ্জন চাকমা, অর্চনা দাস, সুশান্ত হাজারি, শৈলেশ দাস-সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।

সভায় বক্তব্য রাখতে গিয়ে ভিলেজ কমিটি নির্বাচন দীর্ঘদিন ধরে না হওয়া নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন জিতেন্দ্র চৌধুরী। তাঁর দাবি, বিজেপি সাধারণ মানুষ এবং বিশেষ করে এডিসি এলাকার মানুষকে রাজনৈতিকভাবে ভয় পায় বলেই গত পাঁচ বছর ভিলেজ কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
জিতেন্দ্র চৌধুরীর আরও দাবি, একটি রাজনৈতিক দল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পর আদালতের হস্তক্ষেপে সরকার শেষ পর্যন্ত ভিলেজ কমিটির নির্বাচন করতে বাধ্য হয়েছে। তাঁর বক্তব্য, নির্বাচনের আগেই এই ঘটনাকে সরকারের রাজনৈতিক পরাজয় হিসেবে দেখা উচিত।

নির্বাচন পরিচালনার জন্য সরকারি অর্থ ব্যয়ের বিষয়টিও সভায় তুলে ধরেন বিরোধী দলনেতা। তাঁর দাবি, নির্বাচনে যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হবে, তা বিজেপি, আইপিএফটি কিংবা তিপ্রা মথার ব্যক্তিগত অর্থ নয়—এটি জনগণের অর্থ এবং রাষ্ট্রের অর্থ। সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে আইন ও নির্ধারিত নিয়ম মেনে চলার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এছাড়াও গত পাঁচ বছরে গ্রামসভা, রেগা প্রকল্প এবং পঞ্চায়েত ব্যবস্থাকে ঘিরে সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন জিতেন্দ্র চৌধুরী। তাঁর অভিযোগ, দীর্ঘ সময় গ্রামসভা অনুষ্ঠিত হয়নি এবং রেগার অর্থের অপব্যবহার করা হয়েছে। এই সমস্ত বিষয়কে সামনে রেখে তিনি বর্তমান সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক ও সাংবিধানিক ব্যবস্থাকে দুর্বল করার অভিযোগ তোলেন।
আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে গণ্ডাছড়ায় এই জনসভা ও মিছিলের মাধ্যমে সিপিআইএম তাদের নির্বাচনী প্রচার আরও জোরদার করল।

Releated Posts

ধর্মনগর কলেজে ‘গো-ব্যাক’ স্লোগান ঘিরে উত্তেজনা, ছাত্রনেতার বাবাকে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৩ সেপ্টেম্বর: ত্রিপুরার ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজে বিজেপি নেত্রী বর্ণালী গোস্বামীর উপস্থিতিকে কেন্দ্র করে এবিভিপি-র…

ByByReshmi Debnath Sep 23, 2026

‘রাজ্যে নির্বাচনের পরিবেশ নেই, নির্বাচন কমিশন শাসক দলের পক্ষে কাজ করছে’—অভিযোগ আশিস সাহার

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরব হল প্রদেশ কংগ্রেস। বুধবার আগরতলায়…

ByByReshmi Debnath Sep 23, 2026

ভিলেজ কাউন্সিলের নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে খোয়াই জেলার দুই ব্লক সফরে রাজ্য নির্বাচন কমিশনার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে রাজ্য…

ByByReshmi Debnath Sep 23, 2026

ধর্মনগর বিজেপি জেলা কার্যালয়ে গোষ্ঠীদ্বন্দ্বের বিস্ফোরণ, মারামারিতে আহত একাধিক, বিধায়ক ও তাঁর স্ত্রীকেও হেনস্থার অভিযোগ

ধর্মনগর, ২৩ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে প্রচারের আবহেই ধর্মনগর বিজেপির অন্দরের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল।…

ByByReshmi Debnath Sep 23, 2026

ছাগল চুরি করে পালানোর সময় দুর্ঘটনা, অটো ও নথিপত্র ফেলে পালাল দুই চোর

আমতলী, ২৩ সেপ্টেম্বর: ছাগল চুরি করে পালানোর সময় দুর্ঘটনার কবলে পড়ল চুরির কাজে ব্যবহৃত একটি যাত্রীবাহী অটো। দুর্ঘটনার…

ByByTaniya Chakraborty Sep 23, 2026

দীর্ঘদিনের দাবির পর চন্দ্রপুর গর্জনটিলায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণের কাজ শুরু

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: দীর্ঘদিনের দাবির পর অবশেষে উদয়পুরের চন্দ্রপুর গর্জন টিলা এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণের কাজ শুরু হতে…

ByByReshmi Debnath Sep 23, 2026

থানা থেকে কয়েকশো মিটার দূরে জুয়ার আসর! পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: পূর্ব আগরতলা থানার অদূরে মোটরস্ট্যান্ড এলাকায় প্রকাশ্যে জুয়ার আসর চলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়…

ByByReshmi Debnath Sep 23, 2026

শারদ উৎসবের আগে যানজট নিয়ন্ত্রণে মহারাজগঞ্জ বাজারের ব্যবসায়ীদের সঙ্গে ট্রাফিক পুলিশের বৈঠক

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: আসন্ন দুর্গাপূজা ও সামগ্রিকভাবে শহরের যান চলাচল ব্যবস্থা আরও সুষ্ঠু করতে নতুন উদ্যোগ নিল আগরতলা…

ByByTaniya Chakraborty Sep 23, 2026

এক বছর ধরে বিকল ট্রান্সফরমার, সোনামুড়া-কাঠালিয়া সড়ক অবরোধ এলাকাবাসীর

সোনামুড়া, ২৩ সেপ্টেম্বর: দীর্ঘদিন ধরে বিদ্যুৎ ট্রান্সফরমার বিকল হয়ে পড়ে থাকার অভিযোগে সোনামুড়া-কাঠালিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন…

ByByReshmi Debnath Sep 23, 2026

Leave a Reply

Scroll to Top