News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী
Image

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর অঙ্গ হিসেবে আজ কৈলাসহরে ঊনকোটি জেলাভিত্তিক ‘আশীর্বাদ কা দিয়া’ কর্মসূচির আয়োজন করা হয়। আজ সন্ধ্যা ৭টায় কৈলাসহর মহকুমার চণ্ডীপুর ব্লকের ড. শ্যামাপ্রসাদ মুখার্জী সেতু সংলগ্ন এলাকায় আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন পরিবহণ ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি এবং অতিথিগণ প্রদীপ প্রজ্জ্বলন করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পর্যটনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসেবার ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে দেশ ও রাজ্যজুড়ে বিভিন্ন সেবামূলক ও জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ‘সেবা, সুশাসন ও অন্ত্যোদয়’-এর ভাবনাকে সামনে রেখে সাধারণ মানুষের কাছে বিভিন্ন সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনা, উজ্জ্বলা যোজনা, জল জীবন মিশন, পিএম কিষাণ সম্মাননিধি এবং বিনামূল্যে খাদ্যশস্য বিতরণ সহ বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের কথা তুলে ধরেন। পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়ন, পরিকাঠামো উন্নয়ন, দেশীয় উৎপাদন এবং আত্মনির্ভরতার লক্ষ্যে গৃহীত বিভিন্ন উদ্যোগের বিষয়েও বক্তব্য রাখেন। পর্যটনমন্ত্রী আরও বলেন, সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে। ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস’-এর ভাবনাকে সামনে রেখে সম্মিলিতভাবে কাজ করার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঊনকোটি জিলা পরিষদের সদস্য বিমল কর। স্বাগত বক্তব্য রাখেন ঊনকোটি জেলার জেলাশাসক মেঘা জৈন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলি, জিলা পরিষদের সদস্য শ্যামল দাস, ঊনকোটি জেলার পুলিশ সুপার ঋষভ প্রমুখ। অনুষ্ঠানের অঙ্গ হিসেবে কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

Leave a Reply

Scroll to Top