News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের
Image

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা চিকিৎসা সহায়তা মঞ্জুর হয়েছে। এই সহায়তা মঞ্জুর করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব।

এদিন সাংসদ বিপ্লব সামাজিক মাধ্যমে জানান, সোহম পালের উন্নত চিকিৎসা সংক্রান্ত বিষয়টি নজরে আসার পর সংশ্লিষ্ট আবেদনটি দ্রুত প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিলের জন্য পাঠানো হয়। অল্প সময়ের মধ্যেই আবেদনটি অনুমোদন করে ৫০ হাজার টাকা চিকিৎসা সহায়তা মঞ্জুর করা হয়েছে। এর আগেও উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আবেদন পাঠানো হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রায় প্রতিটি আবেদনই আন্তরিকতার সঙ্গে বিবেচনা করে সহায়তা মঞ্জুর করেছেন।

সোহম পালের চিকিৎসায় প্রধানমন্ত্রীর এই সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন সাংসদ বিপ্লব।

Releated Posts

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026

স্বর্ণের চেইন ও বিভিন্ন সামগ্রী চুরি, গ্রেফতার গৃহকর্মী

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আখাউড়া রোড এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণের চেইন ও বিভিন্ন কসমেটিক সামগ্রী চুরির অভিযোগে এক…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

Leave a Reply

Scroll to Top