News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ঐতিহ্য ও আধুনিকতার মধ্যে সেতুবন্ধন গড়ে তুলে জনজাতি অংশের মানুষের কল্যাণ ও উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: রাজ্যপাল
Image

ঐতিহ্য ও আধুনিকতার মধ্যে সেতুবন্ধন গড়ে তুলে জনজাতি অংশের মানুষের কল্যাণ ও উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: সংগ্রঙমা পূজার রজতজয়ন্তী ব্রু রিয়াং সম্প্রদায়ের অটুট বিশ্বাস, স্বতন্ত্র পরিচয় ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। এই পূজা ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি পূর্বপুরুষের শিকড়, লোকবিশ্বাস ও প্রাচীন সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মের সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজ শান্তিরবাজার মহকুমার মনুবাজার দখলসিং রিয়াং পাড়ায় ঐতিহ্যবাহী সংগ্রঙমা মন্দির প্রাঙ্গণে তথ্য ও সংস্কৃতি দপ্তর, শান্তিরবাজার মহকুমা প্রশাসন এবং ব্রু (রিয়াং) সংগ্রঙমা মথ-এর যৌথ উদ্যোগে আয়োজিত দু’দিনব্যাপী ২৫তম রাজ্যভিত্তিক সংগ্রঙমা পূজা ও উৎসবের উদ্বোধন করে একথা বলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, এ ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব ভারতের সমৃদ্ধ কৃষ্টি ও সংস্কৃতির পরিচয় বহন করে। ব্রু সম্প্রদায়ের লোককথা, লোকগীতি, ঐতিহ্যবাহী নৃত্য, আচার-অনুষ্ঠান ও প্রথাগত জ্ঞান নথিবদ্ধ করে ডিজিটাল মাধ্যমে সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করে রাজ্যপাল বলেন, ত্রিপুরার অন্যতম জনজাতি জনগোষ্ঠী হিসেবে ব্রু সম্প্রদায়ের সংস্কৃতি রাজ্যের সামগ্রিক সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। ঐতিহ্য ও আধুনিকতার মধ্যে সেতুবন্ধন গড়ে তুলে জনজাতি অংশের মানুষের কল্যাণ ও উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জনজাতি অংশের ছেলেমেয়েদের নবোদয়, একলব্যের মত বিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ গ্রহণ করার উপর গুরুত্ব আরোপের পাশাপাশি যুবক-যুবতীদের নেশা থেকে দূরে থাকার আহ্বান জানান। একইসঙ্গে, সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার এবং বিশেষ করে টিবিমুক্ত ভারত গঠনে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন ব্রু সম্প্রদায়ের কাস্কাউ খবা রিয়াং, রাই আমিঞ্জয় রিয়াং, ক্র সংগ্রঙমা মথ-এর সভাপতি বীরেন্দ্র রিয়াং, বিএসএম-এর সভাপতি গ্যাব্রিয়েল রিয়াং, সমাজসেবী হরেন্দ্র রিয়াং সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। স্বাগত ভাষণ রাখেন ক্র সংগ্রঙমা মথ-এর সাধারণ সম্পাদক খনারাম রিয়াং। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগ্রঙমা পূজা ও উৎসব কমিটির সভাপতি পানেন্দ্র রিয়াং। অনুষ্ঠানের শুরুতে অতিথিরা মেলা প্রাঙ্গণে সরকারি বিভিন্ন দপ্তরের প্রদর্শনী স্টল ফিতা কেটে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করেন এবং সংগ্রঙমা দেবীর পূজার্চনায় অংশগ্রহণ করেন। দু’দিনব্যাপী এই উৎসবে রিয়াং সম্প্রদায় সহ বিভিন্ন জনজাতিগোষ্ঠীর শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026

বর্ডার গোলচক্কর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই অটোচালকের ঘর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: বৃহস্পতিবার দুপুরে রাজধানী আগরতলার বর্ডার গোলচক্কর সংলগ্ন শ্রী দুর্গাপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে সম্পূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 10, 2026

সীমান্ত বাণিজ্য সহজ করতে বিলোনিয়ায় বিশেষ কর্মশালা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ সেপ্টেম্বর: সীমান্ত বাণিজ্যকে আরও সহজ, স্বচ্ছ ও কার্যকর করার লক্ষ্যে বিলোনিয়া সার্কিট হাউসে আজ…

ByByReshmi Debnath Sep 10, 2026

ই – রিক্সা ধাক্কায় স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত অন্তঃসত্ত্বা

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ই – রিক্সা  ধাক্কায় স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হলেন এক অন্তঃসত্ত্বা মহিলা।…

ByByReshmi Debnath Sep 10, 2026

মীমাংসা বৈঠকে ছুরিকাঘাতের মামলা: মূল অভিযুক্তের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড

আগরতলা, ১০ সেপ্টেম্বর: মীমাংসা বৈঠক চলাকালীন এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার মামলায় মূল অভিযুক্তকে পাঁচ বছরের…

ByByReshmi Debnath Sep 10, 2026

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

Leave a Reply

Scroll to Top