News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল
Image

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতির গোমতী জেলা কমিটি। এদিন সংগঠনের উদ্যোগে উদয়পুরের জামতলা এলাকা থেকে একটি মিছিল বের হয়। মিছিলে সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা অংশ নেন।

জামতলা থেকে শুরু হওয়া মিছিলটি সেন্ট্রাল রোড, পুরাতন মোটরস্ট্যান্ড, মহাদেব দিঘির পাড়-সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে গোমতী জেলার জেলা শাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সংগঠনের একটি প্রতিনিধি দল জেলা শাসকের সঙ্গে দেখা করে দশ দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতির রাজ্য সম্পাদক সুধন দাশ, দিলীপ দত্ত, নিখিল দাশ-সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং কর্মী-সমর্থকরা।

এদিন বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের রাজ্য সম্পাদক সুধন দাশ বলেন, তপশিলী জাতি-সহ রাজ্যের সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। তিনি ত্রিপুরায় তপশিলী জাতির জন্য সংরক্ষিত লোকসভা আসনের সংখ্যা বাড়ানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার দাবি জানান।

পাশাপাশি গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প বা রেগায় শ্রমদিবস ও মজুরি বৃদ্ধি এবং টুয়েপি প্রকল্পেও শ্রমদিবস ও মজুরি বাড়ানোর দাবি জানান তিনি। প্রতিটি পরিবারকে ১০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ প্রদান, দীর্ঘদিন ধরে শূন্য থাকা সরকারি পদে দ্রুত নিয়োগ এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের দাবিও তুলে ধরেন সংগঠনের নেতৃবৃন্দ।

রাজ্যের স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সুধন দাশ। তাঁর অভিযোগ, রাজ্যে হাসপাতাল রয়েছে, রোগী রয়েছে, কিন্তু পর্যাপ্ত চিকিৎসক, নার্স এবং প্রয়োজনীয় স্বাস্থ্যকর্মীর অভাব রয়েছে। অনেক ক্ষেত্রে ওষুধ ও পরিষেবার ঘাটতিও দেখা যাচ্ছে বলে দাবি করেন তিনি।

একইভাবে বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রী থাকলেও প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নেই বলে অভিযোগ করেন তিনি। এর ফলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন সংগঠনের রাজ্য সম্পাদক।
দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়েও সরব হন তিনি। তাঁর দাবি, নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম ক্রমাগত বাড়তে থাকায় সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। সরকারের নীরবতার কারণেই সাধারণ মানুষ সমস্যার মধ্যে পড়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
এদিনের মিছিল থেকে সংগঠনের পক্ষ থেকে রাজ্য ও দেশের বিভিন্ন সমস্যা নিয়ে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি দাবিগুলি দ্রুত পূরণ করা না হলে আগামী দিনে আরও বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য বিশালগড়ে

বিশালগড়, ১০ সেপ্টেম্বর: বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বিশালগড়ের রাউৎখলা এলাকায়। ঐতিহ্যবাহী…

ByByReshmi Debnath Sep 10, 2026

Leave a Reply

Scroll to Top