News Flash

  • Home
  • Uncategorized
  • পুলিশ ও বনরক্ষীর সঙ্গে গোলাগুলি, হত এক চোরাশিকারি
Image

পুলিশ ও বনরক্ষীর সঙ্গে গোলাগুলি, হত এক চোরাশিকারি

বিশ্বনাথ (অসম), ২৭ ফেব্রুয়ারি, (হি.স.) : মধ্য অসমের বিশ্বনাথে চোরাশিকারিদের সঙ্গে পুলিশ ও বন সুরক্ষাবাহিনীর গুলি সংঘর্ষের ঘটনায় এক দুষ্কৃতী ধরাশায়ী হয়েছে। ঘটনা গতকাল রবিবার মধ্যরাতে জেলার উত্তর নড়লগাঁও বনাঞ্চলে ঘটেছে।

নিহত চোরাশিকারির পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে তার মুখাবয়ব দেখে তাকে নাগা জনগোষ্ঠীর লোক বলে মনে করছে পুলিশ। উত্তর নড়লগাঁও বনাঞ্চলে কতিপয় চোরাশিকারি হানা দিয়েছে বলে গোপন সূত্রের খবরের ভিত্তিতে বন সুরক্ষাবাহিনী সশস্ত্র পুলিশবাহিনী নিয়ে সেখানে অভিযান চালায়। কিন্তু অভিয়ানকারী সশস্ত্র বাহিনীর ওপর আচমকা গুলি বর্ষণ করতে থাকে চোরাশিকারিরা। গুলির জবাব গুলিতেই দেয় নিরাপত্তা বাহিনী। প্রায় দু-ঘণ্টা গোলাগুলি চললে হঠাৎ প্রতিপক্ষের তরফ থেকে গুলি বর্ষণ থমকে যায়। কিছুক্ষণ অপেক্ষা করে সন্তর্পণে এগিয়ে গিয়ে ঘটনাস্থল থেকে একটি ৩০৩ রাইফেল, ১১ রাউন্ড তাজা গুলি এবং গন্ডারকে ঘুমপাড়ানির (ট্ৰেংকুলাইজ) কিছু সরঞ্জাম উদ্ধার করে পুলিশ ও বন সুরক্ষাবাহিনী।

মনে করা হচ্ছে, এক চোরাশিকারি গুলিবিদ্ধ হয়ে মারা গেল তাকে সেখানে ফেলেই পালিয়ে গেছে অন্যরা।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top