News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ডিজিটাল পরিবহণ ব্যবস্থায় নতুন অধ্যায়, এমবিবি বিমানবন্দরে চালু অ্যাপভিত্তিক ক্যাব পরিষেবা ও পর্যটন তথ্যকেন্দ্র
Image

ডিজিটাল পরিবহণ ব্যবস্থায় নতুন অধ্যায়, এমবিবি বিমানবন্দরে চালু অ্যাপভিত্তিক ক্যাব পরিষেবা ও পর্যটন তথ্যকেন্দ্র

আগরতলা, ৩ সেপ্টেম্বর: প্রযুক্তিনির্ভর আধুনিক পরিবহণ ব্যবস্থার পথে আরও একধাপ এগোল ত্রিপুরা। মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে (এমবিবি) চালু হল অ্যাপভিত্তিক ক্যাব পরিষেবা উবার এবং পর্যটন তথ্যকেন্দ্র। আজ পরিবহণ ও পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী আনুষ্ঠানিকভাবে এই পরিষেবার উদ্বোধন করেন।

শুধু বিমানবন্দরেই নয়, ভার্চুয়াল সংযোগের মাধ্যমে আগরতলা রেলস্টেশন এবং জগন্নাথনগর রেলস্টেশনকেও এই পরিষেবার আওতায় যুক্ত করা হয়েছে। ফলে বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ দুই রেলস্টেশনে আগত যাত্রীরা একইসঙ্গে অ্যাপের মাধ্যমে ক্যাব বুক করার সুবিধা পাবেন।

নতুন এই পরিষেবার ফলে যাত্রীদের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে বলে আশা করা হচ্ছে। মোবাইল ফোনে কয়েকটি ক্লিকেই ক্যাব বুক করতে পারবেন যাত্রীরা। এতে শেষ মুহূর্তে গাড়ি খোঁজার সমস্যা কমার পাশাপাশি প্রচলিত পরিবহণ ব্যবস্থার উপর নির্ভরতা এবং ভাড়া নিয়ে বিবাদের সম্ভাবনাও কমবে।

অন্যদিকে, বিমানবন্দরে চালু হওয়া পর্যটন তথ্যকেন্দ্রের মাধ্যমে রাজ্যে আসা পর্যটকরা বিভিন্ন পর্যটনকেন্দ্র, থাকার ব্যবস্থা এবং স্থানীয় দর্শনীয় স্থান সম্পর্কে প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশ পাবেন। এর ফলে ত্রিপুরায় আগত পর্যটকদের সামগ্রিক ভ্রমণ অভিজ্ঞতা আরও উন্নত হবে বলে মনে করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে ত্রিপুরাকে আধুনিক, নিরাপদ ও পর্যটকবান্ধব রাজ্য হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। অ্যাপভিত্তিক ক্যাব পরিষেবা চালুর ফলে যাত্রীদের যেমন সুবিধা হবে, তেমনই রাজ্যের পর্যটন ক্ষেত্রেও এর ইতিবাচক প্রভাব পড়বে।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশ থেকেও পর্যটকদের কাছে ত্রিপুরাকে আরও আকর্ষণীয় করে তুলতে আধুনিক প্রযুক্তিনির্ভর পরিষেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিমানবন্দর ও রেলস্টেশনকে একই ডিজিটাল পরিবহণ ব্যবস্থার আওতায় আনার এই উদ্যোগ ত্রিপুরার পরিবহণ ও পর্যটন ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠক, ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে আলোচনা

আগরতলা, ৩ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 3, 2026

জল সংরক্ষণ ও পানীয় জলের নিরাপত্তা নিয়ে দিল্লিতে জলশক্তি মন্ত্রকের সম্মেলন

আগরতলা, ৩ সেপ্টেম্বর: জল সংরক্ষণ, জলসম্পদের টেকসই ব্যবস্থাপনা এবং নিরাপদ পানীয় জলের নিশ্চয়তা নিয়ে দিল্লিতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী…

ByByTaniya Chakraborty Sep 3, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের পর এসআইআর প্রক্রিয়া শুরুর দাবিতে নির্বাচন কমিশনে বিজেপি প্রতিনিধিদের ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচন সম্পন্ন হওয়ার পরই যাতে ভোটার তালিকা সংক্রান্ত ‘এসআইআর’…

ByByReshmi Debnath Sep 2, 2026

বিশ্ববাজারে ত্রিপুরার জৈব কৃষির নতুন দিগন্ত, ইউরোপে গেল প্রথমবারের মত ১৮.৭ মেট্রিক টন পণ্য

আগরতলা, ২ সেপ্টেম্বর: গ্রামীণ অর্থনীতির বিকাশ ও কৃষকদের সমৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হিসেবে অর্গানিক কৃষিকে অগ্রাধিকার দিয়েছে ত্রিপুরা সরকার…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

Leave a Reply

Scroll to Top