News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ই-রিক্সা উল্টে চার বছরের শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া ধর্মনগরে
Image

ই-রিক্সা উল্টে চার বছরের শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া ধর্মনগরে

ধর্মনগর, ৩ সেপ্টেম্বর: ই-রিক্সা উল্টে মর্মান্তিক মৃত্যু হল মাত্র তিন বছরের এক শিশুকন্যার। হৃদয়বিদারক এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে উত্তর ত্রিপুরার ধর্মনগর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্মনগরের বাসিন্দা রুপন পালের তিন বছরের শিশুকন্যা পরিবারের সঙ্গে ই-রিক্সায় করে বাড়ি ফিরছিল। পথে বড়ুয়াকান্দি ১ নম্বর ব্রিজ সংলগ্ন ত্রিবেণী স্কুলের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ই-রিক্সাটি উল্টে যায়। দুর্ঘটনায় শিশুটি গুরুতরভাবে আহত হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার পর শিশুটির নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ধর্মনগর ফায়ার সার্ভিসের কর্মীরা। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শিশুর মাথায় গুরুতর আঘাত লাগে।

তবে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। মাত্র তিন বছর বয়সে শিশুকন্যার আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার-পরিজন ও এলাকাবাসী।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় নেমে আসে শোকের আবহ। কীভাবে ই-রিক্সাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনাকে ঘিরে এলাকায়ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

ডুকলীতে সরকারি কর্মচারীদের উদ্যোগে রক্তদান শিবির, রক্তদানে এগিয়ে এলেন প্রায় ৭০ জন

আগরতলা, ৬ সেপ্টেম্বর: মানবিকতার বার্তা নিয়ে সরকারি কর্মচারী এবং কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মীদের উদ্যোগে সূর্যমণিনগর বিধানসভার ডুকলীর ৫১…

ByByReshmi Debnath Sep 6, 2026

রাউৎখলায় পরপর দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, আতঙ্কে এলাকাবাসী

বিশালগড়, ৬ সেপ্টেম্বর: বিশালগড় থানা এলাকায় পরপর চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। শুক্রবার রাতে রাউৎখলা এলাকায়…

ByByReshmi Debnath Sep 6, 2026

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026

Leave a Reply

Scroll to Top