News Flash

  • Home
  • ত্রিপুরা
  • টিফিন পিরিয়ডে নবম শ্রেণির ছাত্রকে ছুরি দিয়ে আঘাত, আটক এক
Image

টিফিন পিরিয়ডে নবম শ্রেণির ছাত্রকে ছুরি দিয়ে আঘাত, আটক এক

আগরতলা, ৩ সেপ্টেম্বর: স্কুল চলাকালীন টিফিনের বিরতির সময় নবম শ্রেণির এক ছাত্রের ঘাড়ে ছুরি দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে দশম শ্রেণির এক ছাত্রীর বিরুদ্ধে। ওই ঘটনায় গুরুতর জখম হয়েছে নবম শ্রেণির ছাত্র অনির্বান ধর। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সে। ঘটনাকে কেন্দ্র করে কৈলাশহরের বিদ্যানগর দ্বাদশ শ্রেণি বিদ্যালয় সংলগ্ন এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।

জানা গেছে, আহত ছাত্র অনির্বান ধর (১৫) বিদ্যানগর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। বৃহস্পতিবার দুপুরে টিফিনের সময় দুই বন্ধুর সঙ্গে স্কুলে বসে কথা বলছিল অনির্বান। সেই সময় দশম শ্রেণির এক ছাত্রী তাদের সামনে দিয়ে যাওয়ার সময় আচমকা প্রশ্ন করে, তারা তাকে নিয়ে হাসাহাসি করছে কেন। অনির্বান বিষয়টি অস্বীকার করে জানায়, তারা ওই ছাত্রীকে চেনেই না এবং তাকে নিয়ে হাসাহাসিও করেনি।

অভিযোগ, এরপরই ওই ছাত্রী নিজের ব্যাগ থেকে একটি ছুরি বের করে অনির্বানের বাম ঘাড়ে আঘাত করে। ছুরির আঘাতে প্রচুর রক্তক্ষরণ হয় এবং অনির্বান মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনাটি দেখে স্কুলের অন্যান্য ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষক-শিক্ষিকারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং অগ্নিনির্বাপক দপ্তরে খবর দেন।

খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা স্কুলে পৌঁছে রক্তাক্ত ছাত্রকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা গেছে, ছুরিটি অনির্বানের বাম ঘাড়ে ঢুকে গিয়েছিল। চিকিৎসকরা ক্ষতস্থানে সেলাই করেছেন। বর্তমানে অনির্বান ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ কৈলাশহর থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ বিদ্যালয়ে পৌঁছে অভিযুক্ত ছাত্রীকে থানায় নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদে ওই ছাত্রী ঘটনার কথা স্বীকার করেছে বলে দাবি পুলিশের। তার বক্তব্য, নবম শ্রেণির কয়েকজন ছাত্র তাকে দেখে ইভটিজিং করছিল এবং তাকে ঢিল ছুড়ছিল। সেই কারণে আত্মরক্ষার জন্য সে ছুরি দিয়ে আঘাত করেছে বলে পুলিশকে জানিয়েছে। পুলিশ আরও জানিয়েছে, ব্যবহৃত ছুরিটি ওই ছাত্রী অনলাইনে অর্ডার করে এনেছিল বলে জিজ্ঞাসাবাদে দাবি করেছে।

স্কুল সূত্রে জানা গেছে, অভিযুক্ত ছাত্রীর বয়স ১৭ বছর। সে গত বছর মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষায় বসার জন্য স্কুলে ফর্ম পূরণ করতে এসেছিল বলে জানা গেছে।

অন্যদিকে, আহত ছাত্রের বাবা জানিয়েছেন, তাঁর ছেলে অনির্বান ধরকে ছুরি দিয়ে আঘাত করার ঘটনায় অভিযুক্ত ছাত্রীর বিরুদ্ধে কৈলাশহর থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে বিদ্যানগর বিদ্যালয় সংলগ্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে কৈলাশহর থানার পুলিশ।

Releated Posts

মান্দাইয়ের ২৬ ভিলেজ কমিটিতেই বিজেপির মনোনয়ন দাখিল

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন এডিসির ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার মান্দাই ব্লকের অন্তর্গত ২৬টি ভিলেজ কমিটি…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সাব্রুমে ভাড়া বাড়ি থেকে সপ্তম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: সাব্রুম নগর পঞ্চায়েতের ৮ নম্বর ওয়ার্ডে এক সপ্তম শ্রেণীর ছাত্রীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র…

ByByReshmi Debnath Sep 8, 2026

শ্রীনগরে যুবকের অস্বাভাবিক মৃত্যু, তদন্তের দাবি

সাব্রুম, ৯ সেপ্টেম্বর: পোয়াংবাড়ি আরডি ব্লকের অন্তর্গত শ্রীনগরের আমলকি পাড়ায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

কল্যাণপুরে শেষ দিনে জমজমাট মনোনয়ন দাখিল, এনডিএ জোটের জয়ের দাবি বিধায়কের

কল্যাণপুর, ৮ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে জমজমাট হয়ে উঠল কল্যাণপুরের রাজনৈতিক পরিবেশ।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

Leave a Reply

Scroll to Top