News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগর হাসপাতালে আইসিইউ চালুসহ ৬ দফা দাবিতে কংগ্রেসের গণ-ডেপুটেশন
Image

ধর্মনগর হাসপাতালে আইসিইউ চালুসহ ৬ দফা দাবিতে কংগ্রেসের গণ-ডেপুটেশন

ধর্মনগর, ৩১ আগস্ট: ধর্মনগর মহকুমা হাসপাতালে অবিলম্বে আইসিইউ ইউনিট চালু, শিশু বিশেষজ্ঞ চিকিৎসকসহ পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ এবং স্বাস্থ্য পরিষেবার উন্নতির দাবিতে উত্তর জেলা স্বাস্থ্য আধিকারিকের কাছে গণ-ডেপুটেশন দিল ধর্মনগর ব্লক কংগ্রেস। সোমবার দুপুর ১টায় ব্লক কংগ্রেসের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ডেপুটেশন কর্মসূচিতে কংগ্রেস নেতৃত্ব ধর্মনগর মহকুমা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তাঁদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—মহকুমা হাসপাতালে দ্রুত আইসিইউ ইউনিট চালু করা, শিশু বিশেষজ্ঞসহ পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক নিয়োগ, পর্যাপ্ত নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ, প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও যন্ত্রপাতির সরবরাহ নিশ্চিত করা, ২৪ ঘণ্টার জরুরি চিকিৎসা ও অ্যাম্বুলেন্স পরিষেবা আরও শক্তিশালী করা এবং রোগীদের জন্য উন্নত চিকিৎসা পরিবেশ, সুষ্ঠু ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করা।
এছাড়াও ধর্মনগর মহকুমা হাসপাতালের সামগ্রিক স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নের দাবি জানানো হয় কংগ্রেসের পক্ষ থেকে।

গণ-ডেপুটেশনে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি নিরূপণ দে, প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি দ্বিগবিজয় চক্রবর্তী, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য কেবল নন্দী, ধর্মনগর ব্লক কংগ্রেস সভাপতি সুদীপ দাস, মহিলা জেলা কংগ্রেস সভানেত্রী মানসী মালাকার-সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা।

এদিন উত্তর জেলা স্বাস্থ্য আধিকারিকের কাছে দাবি সনদ তুলে দেওয়ার পর কংগ্রেস নেতৃত্ব হুঁশিয়ারি দেন, আগামী ১০ দিনের মধ্যে দাবিগুলি পূরণ করা না হলে ১১তম দিনে ধর্মনগর ব্লক কংগ্রেসের উদ্যোগে সিএমও অফিস ঘেরাও করে আন্দোলন কর্মসূচি নেওয়া হবে।
দাবিগুলি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে ধর্মনগর মহকুমা হাসপাতালের চিকিৎসা পরিষেবার মান উন্নত করার দাবি জানিয়েছে কংগ্রেস নেতৃত্ব।

Releated Posts

রাজ্যে আরও দুটি বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ আগস্ট: রাজ্যে বর্তমানে ৪টি বাইপাস রাস্তা রয়েছে। এর সবগুলিই এনএইচআইডিসিএল-এর অধীনে রয়েছে। এই সড়কগুলি…

ByByReshmi Debnath Aug 31, 2026

রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআরের প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ, আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

আগরতলা, ৩১ আগস্ট: প্রাক্তন ডিজিপির অস্বাভাবিক মৃত্যু এবং তাঁর কথিত ‘সুইসাইড নোট’ গোপন করার অভিযোগে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি…

ByByReshmi Debnath Aug 31, 2026

সাইমা নদী থেকে বস্তাবন্দি অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার, গন্ডাছড়ায় চাঞ্চল্য

গন্ডাছড়া, ৩১ আগস্ট: গন্ডাছড়া মহকুমার বঙ্করঘাট সংলগ্ন সাইমা নদী থেকে বস্তাবন্দি এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের…

ByByReshmi Debnath Aug 31, 2026

জামজুড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ‘যুব সংবাদ ২০২৬’, শিক্ষার্থীদের সঙ্গে বিপ্লব দেবের মতবিনিময়

উদয়পুর, ৩১ আগস্ট: শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময়, ভবিষ্যৎ গড়ার দিশা এবং যুব সমাজের দায়িত্ব ও ভূমিকা নিয়ে আলোচনা করতে…

ByByReshmi Debnath Aug 31, 2026

Leave a Reply

Scroll to Top