News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্বস্তি সমবায় সমিতির জমি বণ্টন নিয়ে দীর্ঘদিনের বিরোধ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি
Image

স্বস্তি সমবায় সমিতির জমি বণ্টন নিয়ে দীর্ঘদিনের বিরোধ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি

আগরতলা, ৩১ আগস্ট: কাঞ্চনপুরের শ্রীরামপুর এলাকায় স্বস্তি সমবায় সমিতির জমি বণ্টনকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের অভিযোগ উঠেছে। জমির নথিপত্র খতিয়ে দেখে প্রকৃত মালিকানা নির্ধারণ এবং ন্যায্য বণ্টনের দাবিতে এবার রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন এলাকার বাসিন্দা সুব্রত নাথ।

সুব্রত নাথের অভিযোগ, শ্রীরামপুর এলাকার গুরুসদয় নাথ ও কৃপাশু নাথের নামে থাকা মোট ৩ একর ৪৭ শতক জমি পরবর্তীতে কাকা-ভাতিজার মধ্যে ভাগ হয়। এরপর কৃপাশু নাথের চার ভাইয়ের মধ্যে জমি বণ্টনের কথা থাকলেও তাঁর এক ভাই বিয়ের পর বেশ কয়েক বছর ধরে নিখোঁজ রয়েছেন বলে দাবি সুব্রতর। ওই ব্যক্তির স্ত্রী নিঃসন্তান হওয়া সত্ত্বেও কেন তাঁর জমির অংশ পাওয়া যায়নি, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

একইসঙ্গে কৃপাশু নাথের তিন ভাইয়ের মধ্যে জমি সমানভাবে বণ্টন না হওয়ার অভিযোগও সামনে এনেছেন সুব্রত নাথ। তাঁর দাবি অনুযায়ী, বলরাম নাথের নামে ১০৭ শতক, হিমাংশু নাথের নামে ১৫ শতক এবং শিতাংশু নাথের নামে মাত্র ১২ শতক জমি রয়েছে। এতটা অসম বণ্টনের কারণ কী, তা নিয়ে স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

সুব্রত নাথ জানান, বিষয়টি নিয়ে একাধিকবার কাঞ্চনপুরের স্বস্তি সমবায় সমিতি এবং কাঞ্চনপুর মহকুমা শাসকের দপ্তরে আবেদন ও যোগাযোগ করা হলেও এখনও পর্যন্ত সমস্যার সুষ্ঠু সমাধান হয়নি। তাই শেষ পর্যন্ত সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশাসনের মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

তাঁর আবেদন, জমির যাবতীয় নথিপত্র খতিয়ে দেখে প্রকৃত মালিকানা নির্ধারণ করা হোক এবং দীর্ঘদিনের এই বিরোধের অবসান ঘটিয়ে প্রকৃত অধিকারীদের ন্যায্য অংশ নিশ্চিত করা হোক।

Releated Posts

তিন মাস ধরে বিকল বিশালগড় মহকুমা হাসপাতালের এক্সরে মেশিন, চরম দুর্ভোগে রোগীরা

বিশালগড়, ৩১ আগস্ট: তিন মাস ধরে বিকল হয়ে পড়ে রয়েছে বিশালগড় মহকুমা হাসপাতালের একমাত্র এক্সরে মেশিন। ফলে সরকারি…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

দীর্ঘদিনের পানীয় জলসংকট, নতুন বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ ধর্মনগরের গ্রামবাসীদের

ধর্মনগর, ৩১ আগস্ট: দীর্ঘ সাত-আট বছর ধরে পানীয় জলের তীব্র সংকটে ভুগছেন উত্তর জেলার ধর্মনগরের প্রত্যেকরায় গ্রাম এলাকার…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

সুদীপ রায় বর্মণকে বহিষ্কারের প্রতিবাদে সরব প্রদেশ কংগ্রেস, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি

আগরতলা, ৩১ আগস্ট: বিধানসভায় কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণকে দিনের জন্য বহিষ্কারের ঘটনায় সরব হল প্রদেশ কংগ্রেস। আজ…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

অভয়নগরে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই কান্ডে ই-অটোসহ যুবক গ্রেফতার

আগরতলা, ৩১ আগস্ট: অভয়নগর এলাকায় এক ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় এক যুবককে গ্রেফতার করল এনসিসি…

ByByReshmi Debnath Aug 31, 2026

সুদীপকে বহিষ্কারের প্রতিবাদে সরব বিরোধীরা, বিধানসভা বয়কট সিপিআইএম-কংগ্রেসের

আগরতলা, ৩১ আগস্ট: কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণকে বিধানসভা থেকে বহিষ্কারের প্রতিবাদে অধিবেশন বয়কট করল সিপিআইএম ও কংগ্রেস।…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ই-অটো ও অটোচালকদের ৭ দফা দাবি, ট্রাফিক এসপির কাছে স্মারকলিপি ত্রিপুরা ইলেকট্রনিক রিকশা শ্রমিক সমিতির

আগরতলা, ৩১ আগস্ট: ইলেকট্রনিক অটো ও অটো রিকশা পরিবহন শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধান এবং পরিবহন শিল্পের স্বার্থে সাত…

ByByReshmi Debnath Aug 31, 2026

৪৭ বছরেও স্থায়ী সমাধান নেই, নদীভাঙনে অস্তিত্বের সংকটে অজগরটিলা গ্রামের প্রধান সড়ক

আগরতলা, ৩১ আগস্ট: বছরের পর বছর ধরে নদীভাঙনের কবলে পড়ে ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে গ্রামের প্রধান সড়ক।…

ByByReshmi Debnath Aug 31, 2026

বিদ্যুৎ-পানীয় জলের দাবিতে কৈলাসহরে সড়ক অবরোধ, উত্তেজনা সেন্ট্রাল স্কুল রোডে

কৈলাসহর, ৩১ আগস্ট: দীর্ঘ চার দিন ধরে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত থাকায় চরম দুর্ভোগে পড়েছেন চণ্ডীপুর বিধানসভা এলাকার বাসিন্দারা।…

ByByReshmi Debnath Aug 31, 2026

নেশাগ্রস্ত টিএসআর কর্মীর গাড়ির ধাক্কায় মৃত্যু প্রাক্তন শিক্ষক দীপক দাসের, শোকের ছায়া মেলাঘরে

মেলাঘর, ৩০ আগস্ট: মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ১০,৩২৩-এর প্রাক্তন শিক্ষক দীপক দাস। অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় এক টিএসআর…

ByByReshmi Debnath Aug 30, 2026

Leave a Reply

Scroll to Top