News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিকলাঙ্গ স্বামীর সামাজিক ভাতার দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রুফিয়া খাতুনের
Image

বিকলাঙ্গ স্বামীর সামাজিক ভাতার দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রুফিয়া খাতুনের

আগরতলা, ২৯ আগস্ট: অসুস্থ ও কর্মক্ষমতাহীন স্বামীর জন্য সামাজিক ভাতা চালুর দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানালেন জম্পুইজলা ব্লকের চিকনছড়া ভিলেজের দুখিরাম ঠাকুরপাড়ার অসহায় গৃহবধূ রুফিয়া খাতুন। শনিবার সকালে তিনি হাতজোড় করে তাঁর পরিবারের দুর্দশার কথা তুলে ধরে দ্রুত সরকারি সহায়তার আবেদন জানান।

রুফিয়া খাতুনের অভিযোগ, তাঁর স্বামী সেলিম মিয়া ডেকোরেটরের কাজে যুক্ত ছিলেন। কাজ করতে গিয়ে একদিন উঁচু স্থান থেকে মাটিতে পড়ে গুরুতরভাবে আহত হন তিনি। দুর্ঘটনায় তাঁর পায়ে একাধিক গুরুতর চোট লাগে এবং বর্তমানে তিনি কার্যত কর্মক্ষমতা হারিয়েছেন। শারীরিক অক্ষমতার কারণে কোনও কাজ করতে না পারায় পরিবারের উপার্জনের পথও বন্ধ হয়ে গিয়েছে বলে জানান রুফিয়া।

গৃহবধূর দাবি, স্বামীর জন্য সামাজিক ভাতার আবেদন জানিয়ে বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছেন তিনি। পরিবারের বিপিএল কার্ড থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত তাঁর স্বামীকে সামাজিক ভাতা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ।

বর্তমানে স্বামীকে নিয়ে পরিবারটি চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছে। চিকিৎসা ও সংসারের নিত্যপ্রয়োজনীয় খরচ চালানোও কঠিন হয়ে পড়েছে বলে জানান রুফিয়া খাতুন।

এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহার কাছে আবেদন জানিয়ে দ্রুত তাঁর স্বামীর জন্য সামাজিক ভাতার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন অসহায় গৃহবধূ। সরকারি সহায়তা পেলে পরিবারটি কিছুটা স্বস্তি পাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

Releated Posts

পকসো মামলায় দোষী সাব্যস্ত, ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ

ধর্মনগর, ২৯ আগস্ট: পকসো আইনে দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল ধর্মনগরের বিশেষ বিচারকের…

ByByNews Desk Aug 29, 2026

বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষার্থীদের পছন্দের শিল্পকলাকে একীভূত করে নতুন পাঠ্যক্রম তৈরী করা উচিৎ: রাজ্যপাল

আগরতলা, ২৯ আগস্ট: ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু পরামর্শ দিয়েছেন যে, বিশ্ববিদ্যালয়গুলি যেন তাদের বিদ্যমান গতানুগতিক পাঠ্যক্রমের সাথে…

ByByNews Desk Aug 29, 2026

ধ্যানচাঁদের জন্মদিনে বিলোনিয়ায় জাতীয় ক্রীড়া দিবস পালন

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৯ আগস্ট: ভারতীয় হকি কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে শনিবার বিলোনিয়ায় দক্ষিণ জেলা ভিত্তিক জাতীয় ক্রীড়া দিবস…

ByByNews Desk Aug 29, 2026

৪ সেপ্টেম্বরের ৭২ ঘণ্টার ত্রিপুরা বন্ধের সমর্থনে খোয়াই ও সিপাহীজলায় গাড়ি র‍্যালি

চড়িলাম, ২৯ আগস্ট: বিভিন্ন দাবি-দাওয়াকে সামনে রেখে আগামী ৪ সেপ্টেম্বর থেকে ৭২ ঘণ্টার ত্রিপুরা বন্ধের ডাক দিয়েছে এনএলএফটি-র…

ByByNews Desk Aug 29, 2026

Leave a Reply

Scroll to Top