News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলা শহরে পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশের ‘হর ঘর তিরঙ্গা’ বাইক র‍্যালি
Image

আগরতলা শহরে পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশের ‘হর ঘর তিরঙ্গা’ বাইক র‍্যালি

আগরতলা, ১২ আগস্ট: দেশজুড়ে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশের উদ্যোগে আগরতলা শহরে আয়োজিত হল বর্ণাঢ্য বাইক র‍্যালি। জাতীয় ঐক্য ও দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা এবং জনসেবার প্রতি পুলিশের অঙ্গীকার তুলে ধরতেই এই র‍্যালির আয়োজন করা হয়।

পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার নমিত পাঠক র‍্যালির আনুষ্ঠানিক সূচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি, রুরাল ওয়েস্ট, পশ্চিম ত্রিপুরা জেলার অধীন বিভিন্ন মহকুমার এসডিপিও এবং থানার ওসিরা। র‍্যালিতে পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশের বিভিন্ন স্তরের আধিকারিক ও কর্মীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। হাতে জাতীয় পতাকা নিয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে তাঁরা ‘হর ঘর তিরঙ্গা’র বার্তা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেন।

জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা ও গর্ব প্রকাশের পাশাপাশি র‍্যালির মাধ্যমে দেশবাসীর মধ্যে জাতীয় ঐক্য, সম্প্রীতি ও দেশপ্রেমের চেতনা আরও জোরদার করার আহ্বান জানানো হয়। পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির মূল লক্ষ্য হল প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে নাগরিকদের মধ্যে দেশের প্রতি গর্ব ও একাত্মতার অনুভূতি আরও দৃঢ় করা। এই বার্তাকে সামনে রেখেই পুলিশের আধিকারিক ও কর্মীরা র‍্যালিতে সক্রিয়ভাবে অংশ নেন। ত্রিপুরা পুলিশের  পক্ষ থেকে এই উদ্যোগে জাতীয় ঐক্য, আইনশৃঙ্খলা এবং জনসেবার প্রতি পুলিশের প্রতিশ্রুতির বার্তাও তুলে ধরা হয়।

Releated Posts

বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ ও টেট উত্তীর্ণদের আন্দোলনে লাঠিচার্জের প্রতিবাদে ধর্মনগরে ডিওয়াইএফআই-এর বিক্ষোভ

ধর্মনগর, ২৬ সেপ্টেম্বর: ভোটার তালিকা থেকে প্রায় ১৩ লক্ষ বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ এবং এই ঘটনায়…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

গরুর ঘাস কাটা নিয়ে বিবাদ, ধারালো অস্ত্রের হামলায় একই পরিবারের একাধিক ব্যক্তি আহত

বিশালগড়, ২৬ সেপ্টেম্বর: গরুর জন্য ঘাস কাটাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিবাদের জেরে হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

আমবাসা নাকা চেকপোস্টে পুলিশের সাফল্য, গাড়ি থেকে ৩৪০ বোতল এসকফ সিরাপ উদ্ধার

আমবাসা, ২৬ সেপ্টেম্বর: আমবাসা নাকা চেকপোস্টে তল্লাশি চালিয়ে একটি হুন্ডাই গাড়ি থেকে প্রায় ৩৪০ বোতল এসকফ সিরাপ উদ্ধার…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

ডিওয়াইএফআই অরবিন্দনগর অঞ্চল কমিটির উদ্যোগে রক্তদান শিবির

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: গণতান্ত্রিক যুব ফেডারেশন অফ ইন্ডিয়া (ডিওয়াইএফআই)-এর অরবিন্দনগর অঞ্চল কমিটির উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন…

ByByTaniya Chakraborty Sep 26, 2026
Scroll to Top