News Flash

  • Home
  • Uncategorized
  • ফের কলঙ্কিত বইমেলা, বই বিক্রি নিষিদ্ধ করার দাবীর পর রহস্যজনক চুরি
Image

ফের কলঙ্কিত বইমেলা, বই বিক্রি নিষিদ্ধ করার দাবীর পর রহস্যজনক চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ফেব্রুয়ারী৷৷ রাজনৈতিক বিক্ষোভের পর এবার চুরির ঘটনা ঘিরে বইমেলা প্রাঙ্গনে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ তবে, এই চুরির ঘটনায় রহস্যেরও সঞ্চার হয়েছে জনমনে৷ ঘটনাটি ঘটেছে বুধবার রাতে৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে কোন এক সময় উমাকান্ত মাঠে বইমেলা প্রাঙ্গনে স্রোত প্রকাশনির স্টলের দরজা ভেঙ্গে চোরেরা কয়েক লক্ষ টাকার বই চুরি করে নিয়ে গিয়েছে৷ বিষয়টি প্রকাশ্যে আসে বৃহস্পতিবার সকালে৷ ঘটনার খবর দেওয়া হয় পশ্চিম আগরতলা থানায়৷ পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ তদন্ত শুরু করা হয়৷ রাতে খবর লেখা পর্যন্ত পুলিশ চোর ধরা তো দূরের কথা বইগুলি পর্যন্ত উদ্ধার করতে পারেনি৷ বইমেলায় স্টলের দরজা ভেঙ্গে বই চুরির ঘটনা ঘিরে মেলা প্রাঙ্গনে নিরাপত্তা নিয়ে প্রশ্ণ উঠেছে৷
এই চুরির ঘটনায় বেশ কয়েকটি প্রশ্ণ উঠে এসেছে৷ জানা গিয়েছে ঐ স্টল থেকে যে বইগুলি চুরি হয়েছে তা নির্দিষ্ট কয়েকটি বই৷ এর মধ্যে রয়েছে ত্রিপুরার মগ জনজাতি শীর্ষক একটি বই৷ নির্দিষ্ট কয়েকটি নামের বইয়ের কপি চুরির ঘটনার পিছনে অন্য কোন রহস্য আত্মগোপন করে রয়েছে বলে ধারণা তথ্যাভিজ্ঞ মহলের৷
এদিকে, কয়েকদিন আগে একটি বই বিক্রি নিষিদ্ধ করার দাবীতে বইমেলায় ঐ প্রকাশানা সংস্থার স্টলে ধুন্ধুমার কান্ড ঘটে যায়৷ বিবেকানন্দ সেনা সমিতি নামের ঐ সংস্থাটি স্টলের ঝাপ ফেলে দিয়েছিল৷ এনিয়ে ঐদিন বইমেলা চত্বরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছিল৷ পরিস্থিতি সামাল দেওয়া হয়েছিল নিরাপত্তা কর্মী ও বইমেলা কমিটির তৎপরতায়৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top