News Flash

  • Home
  • Uncategorized
  • নিজেকে উত্তরপ্রদেশের দত্তক পুত্র দাবি করে ভোট চাইলেন নরেন্দ্র মোদী
Image

নিজেকে উত্তরপ্রদেশের দত্তক পুত্র দাবি করে ভোট চাইলেন নরেন্দ্র মোদী

হরদই, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : নিজেকে উত্তরপ্রদেশের দত্তক পুত্র দাবি করে ভোটদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| বৃহস্পতিবার হরদই-এ বিধানসভা নির্বাচনের প্রচারে, ভগবান কৃষ্ণর কথা উল্লেখ করে তিনি বললেন, কৃষ্ণ উত্তরপ্রদেশে জন্মগ্রহণ করে গুজরাতকে তাঁর কর্মভূমি করেছিলেন | আমি গুজরাতে জন্মেছি| উত্তরপ্রদেশ আমাকে দত্তক নিয়েছে| আপনারা আমাকে দত্তক নিয়েছেন| আপনাদের জন্য কাজ করা আমার কর্তব্য| প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি, এবারের বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেলে পাঁচ বছরের মধ্যে উত্তরপ্রদেশের মানুষকে সব সমস্যার হাত থেকে মুক্তির পথ দেখাবেন তিনি|
পাশাপাশি এদিনের সভা থেকেও সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি ও কংগ্রেসকে আক্রমণ রেছেন মোদী| উত্তরপ্রদেশের দারিদ্র‌্য নিয়ে তিনি বলেছেন, এই রাজ্যে গঙ্গা-যমুনা আছে, মাটি সবচেয়ে উর্বর| কোটি কোটি শ্রমিক আছে| কিন্তু এখনও দারিদ্র‌্য আছে| সরকারের সদিচ্ছার অভাবেই এটা হয়েছে| সপা, বসপা, কংগ্রেস রাজ্যের উন্নতির কথা ভাবেনি| তারা শুধু নিজেদের ভোটব্যাঙ্ক সুরক্ষিত রাখার কথাই ভেবেছে| উত্তরপ্রদেশকে সপা, বসপা, কংগ্রেসের হাত থেকে মুক্ত না করতে পারলে রাজ্যের ভবিষ্যত্ বদলাবে না|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top