News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ২.২০ কোটি টাকায় নির্মিত বেতছড়া গ্রামীণ বাজারের উদ্বোধন, কৃষকদের পাশে থাকার বার্তা কৃষিমন্ত্রীর
Image

২.২০ কোটি টাকায় নির্মিত বেতছড়া গ্রামীণ বাজারের উদ্বোধন, কৃষকদের পাশে থাকার বার্তা কৃষিমন্ত্রীর

আগরতলা, ৩ আগস্ট: ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার বেতছড়া গ্রামীণ বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতন লাল নাথ। প্রায় ২ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই বাজার কৃষক, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৃষিমন্ত্রী বলেন, গ্রামীণ বাজারের আধুনিকীকরণ এবং কৃষকদের আর্থিকভাবে আরও শক্তিশালী করে তোলার লক্ষ্যে রাজ্য সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তাঁর দাবি, ২০১৮ সালে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর কৃষি অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, ২০১৮-১৯ অর্থবর্ষ থেকে ২০২৫-২৬ অর্থবর্ষ পর্যন্ত রাজ্যে মোট ২০৪টি গ্রামীণ বাজার উন্নয়নের কাজ চলছে, যার জন্য ৪৬১ কোটি ৮৩ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এর মাধ্যমে কৃষিপণ্য বিপণন ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য বাজার নিশ্চিত করা এবং গ্রামীণ উন্নয়নকে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বেচড়া গ্রামীণ বাজার শুধু কৃষকদেরই নয়, ক্ষুদ্র ব্যবসায়ী ও স্থানীয় উদ্যোক্তাদের জন্যও নতুন কর্মসংস্থান ও ব্যবসার সুযোগ তৈরি করবে।

এদিকে, নতুন বাজার চালু হওয়ায় স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের মতে, এই বাজার চালু হলে কৃষকদের মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরতা কমবে, কৃষিপণ্যের সহজ বিপণন সম্ভব হবে এবং এলাকায় বাণিজ্যিক কার্যক্রম আরও সংগঠিত ও গতিশীল হবে।

।।।।

Releated Posts

শৃঙ্খলা শুধুই সিপিএমে রয়েছে, কংগ্রেস ও বিজেপিতে তার লেশমাত্র নেই : প্রদ্যোত

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বর্তমান সময়ে বহু রাজনৈতিক নেতা আদর্শ বা নীতির চেয়ে ক্ষমতার কাছাকাছি থাকাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top