News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ২৯ জুলাই শ্রীশ্রী ভীরাম্মা কালী মন্দিরের ১১তম বাৎসরিক উৎসব, তিন দিনব্যাপী ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন
Image

২৯ জুলাই শ্রীশ্রী ভীরাম্মা কালী মন্দিরের ১১তম বাৎসরিক উৎসব, তিন দিনব্যাপী ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

মেলাঘর, ২৭ জুলাই: সোনামুড়া মহকুমার মেলাঘর রাঙ্গামুড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী শ্রীশ্রী ভীরাম্মা কালী মন্দিরে আগামী ২৯ জুলাই অনুষ্ঠিত হতে চলেছে ১১তম বাৎসরিক উৎসব। উৎসবকে কেন্দ্র করে তিন দিনব্যাপী নানা ধর্মীয়, আধ্যাত্মিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইতোমধ্যেই মহোৎসবকে ঘিরে মন্দির প্রাঙ্গণে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি।

আয়োজক সূত্রে জানা গেছে, উৎসব উপলক্ষে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য মেলা, রথ পরিক্রমা, মহাযজ্ঞানুষ্ঠান, অন্নপ্রসাদ বিতরণ-সহ একাধিক ধর্মীয় আচার-অনুষ্ঠান। এছাড়াও ভক্ত ও দর্শনার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে নির্বিঘ্নে তাঁরা উৎসবে অংশগ্রহণ করতে পারেন। বর্তমানে মন্দির প্রাঙ্গণ সাজিয়ে তোলার কাজ জোরকদমে চলছে। উৎসব সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে আয়োজক কমিটির সদস্যরা দিন-রাত পরিশ্রম করছেন।

উল্লেখ্য, মেলাঘরের শ্রীশ্রী ভীরাম্মা কালী মন্দির বর্তমানে ভক্তি, আস্থা ও সাধনার এক গুরুত্বপূর্ণ পীঠস্থানে পরিণত হয়েছে। প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্তসহ দূর-দূরান্ত থেকে অসংখ্য ভক্ত ও পুণ্যার্থী এখানে এসে দেবীর দর্শন ও আশীর্বাদ গ্রহণ করেন। আয়োজকদের পক্ষ থেকে সকল ভক্ত ও ধর্মপ্রাণ মানুষকে এই তিন দিনব্যাপী মহোৎসবে অংশগ্রহণের জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে।

Releated Posts

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026

বর্ডার গোলচক্কর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই অটোচালকের ঘর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: বৃহস্পতিবার দুপুরে রাজধানী আগরতলার বর্ডার গোলচক্কর সংলগ্ন শ্রী দুর্গাপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে সম্পূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top