News Flash

  • Home
  • বিদেশ
  • হরমুজ প্রণালীতে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে ইরান-ওমানের কারিগরি বৈঠক, আলোচনা ইতিবাচক: তেহরান
Image

হরমুজ প্রণালীতে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে ইরান-ওমানের কারিগরি বৈঠক, আলোচনা ইতিবাচক: তেহরান

তেহরান, ২৬ জুলাই (আইএএনএস): হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে ইরান ও ওমান তেহরানে একাধিক দফায় কারিগরি বৈঠক করেছে। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘায়ি রবিবার জানান, বৈঠকগুলি ছিল “ইতিবাচক ও ভবিষ্যতমুখী” এবং আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

রবিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বাঘায়ি বলেন, শুক্রবার ও শনিবার উপ-বিদেশমন্ত্রীর স্তরে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ সামুদ্রিক চলাচল নিশ্চিত করার জন্য অভিন্ন নীতি ও বাস্তবসম্মত ব্যবস্থা নিয়ে আলোচনা করেন। একইসঙ্গে উপকূলবর্তী দুই দেশের সার্বভৌম অধিকারকে সম্মান জানানোর বিষয়েও জোর দেওয়া হয়।

তিনি জানান, ওমানের প্রতিনিধি দল শনিবার ইরান ছেড়ে গেলেও দুই দেশের মধ্যে কারিগরি ও রাজনৈতিক পর্যায়ে আলোচনা অব্যাহত থাকবে।

হরমুজ প্রণালীতে বর্তমানে নৌচলাচলের পরিস্থিতি সম্পর্কে প্রশ্নের জবাবে বাঘায়ি বলেন, ওই জলপথে জাহাজ চলাচলের অবস্থায় কোনও পরিবর্তন হয়নি এবং স্বাভাবিকভাবেই নৌযান চলাচল অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, হরমুজ প্রণালী পারস্য উপসাগরকে ওমান উপসাগর এবং আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন করিডর হিসেবে পরিচিত এই জলপথ দিয়ে উপসাগরীয় দেশগুলির বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আন্তর্জাতিক বাজারে রপ্তানি হয়।

সম্প্রতি পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ইরান-ওমানের এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এখনও পুরোপুরি কার্যকর রয়েছে। সেন্টকমের দাবি, ২৫ জুলাই পর্যন্ত অবরোধ অমান্য করার চেষ্টা করা ১২টি বাণিজ্যিক জাহাজকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, নির্দেশ না মানায় দুটি জাহাজ অক্ষম করে দেওয়া হয়েছে এবং আরও দুটি জাহাজে তল্লাশি চালিয়ে নিয়ম মেনে চলা নিশ্চিত করা হয়েছে।

এক্স-এ করা এক পোস্টে সেন্টকম জানায়, আরব সাগরে কোমোরোসের পতাকাবাহী এম/টি চারমিনার-এ তল্লাশি চালানো হয়েছে এবং পরে জাহাজটিকে যাত্রা অব্যাহত রাখার অনুমতি দেওয়া হয়েছে।

অন্যদিকে, মোজাম্বিকের পতাকাবাহী এম/টি লাভিন-কে ২৪ জুলাই ওমান উপসাগরে অক্ষম করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে সেন্টকম। তাদের অভিযোগ, জাহাজটির ক্রুরা একাধিকবার অবরোধ ভাঙার চেষ্টা করে এবং বারবার সতর্কবার্তা উপেক্ষা করে। বর্তমানে জাহাজটি আর ইরানের দিকে অগ্রসর হচ্ছে না।

সেন্টকম আরও জানিয়েছে, অঞ্চলে প্রয়োজনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চালানোর জন্য মার্কিন বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

______ 

Releated Posts

ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে চাকরি নেওয়ার আগে সতর্ক থাকার পরামর্শ ভারতের, নিরাপত্তা ঝুঁকি নিয়ে এমইএ-র বিশেষ নির্দেশিকা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ব্ল্যাক সি (কৃষ্ণসাগর) অঞ্চলে চলাচলকারী বা ওই অঞ্চলের মধ্য দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজে চাকরি…

ByByNews Desk Jul 26, 2026

বাংলাদেশে রথযাত্রার পথে আইইডি উদ্ধার, বড়সড় হামলার আশঙ্কা নস্যাৎ: ঢাকায় চাঞ্চল্য

ঢাকা, ২৫ জুলাই (আইএএনএস) : বাংলাদেশে হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কার মধ্যে ঢাকার মতিঝিল এলাকায় রথযাত্রার…

ByBySandeep Biswas Jul 25, 2026

ভোজ্যতেল ও ভারতীয় বাজারের উপরেই নির্ভর নেপালের রপ্তানি বৃদ্ধি, বাড়ছে ঝুঁকি

কাঠমান্ডু, ২৫ জুলাই (আইএএনএস): ২০২৫-২৬ অর্থবর্ষে (মধ্য জুলাইয়ে সমাপ্ত) নেপালের রপ্তানি সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছালেও দেশের রপ্তানি ক্রমশ…

ByByNews Desk Jul 25, 2026

প্রথাগত সংবাদমাধ্যম থেকে মুখ ফিরিয়েছি, আমি না থাকলে দর্শক-শ্রোতাও থাকবে না: ট্রাম্প

ওয়াশিংটন, ২৫ জুলাই (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি এখন আর প্রথাগত সংবাদমাধ্যমের ওপর নির্ভর করেন…

ByByNews Desk Jul 25, 2026

ভারত-থাইল্যান্ড কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদারে আলোচনা, গুরুত্ব পেল যোগাযোগ ও জন-জন সংযোগ

ব্যাঙ্কক, ২৪ জুলাই (আইএএনএস): সমুদ্র, আকাশ ও সড়কপথে যোগাযোগ সম্প্রসারণ, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং পর্যটন সহযোগিতা…

ByByNews Desk Jul 24, 2026

এসসিও সদস্য দেশগুলির মধ্যে সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রী মোদির ভাবনার পুনরুল্লেখ ভারতের

বিশকেক, ২৪ জুলাই (আইএএনএস): সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও)-র সদস্য দেশগুলির মধ্যে আঞ্চলিক স্থিতিশীলতা, টেকসই উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং…

ByByNews Desk Jul 24, 2026

স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন

ঢাকা, ২৪ জুলাই (আইএএনএস): বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করেছেন। জাতীয় সংসদের স্পিকার আনুষ্ঠানিকভাবে তাঁর পদত্যাগপত্র গ্রহণ…

ByByNews Desk Jul 24, 2026

বাংলাদেশের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন মো. সাহাবুদ্দিন

ঢাকা, ২৪ জুলাই : বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন। জাতীয় সংসদের স্পিকারকে দেওয়া পদত্যাগপত্রে…

ByBySandeep Biswas Jul 24, 2026

ভারত-ইউরোপ বাণিজ্যে ‘গেম চেঞ্জার’ হতে পারে আইএমইসি, মার্কিন কংগ্রেসে জোরালো সমর্থন

ওয়াশিংটন, ২৪ জুলাই (আইএএনএস): প্রস্তাবিত ইন্ডিয়া-মিডল ইস্ট-ইউরোপ ইকোনমিক করিডর (আইএমইসি)-এর পক্ষে জোরালো দ্বিদলীয় সমর্থন জানালেন মার্কিন আইনপ্রণেতা ও…

ByByNews Desk Jul 24, 2026

Leave a Reply

Scroll to Top