News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সঠিক জল নিষ্কাশন ব্যবস্থার অভাবে জলমগ্ন পশ্চিম জোলাইবাড়ী শিল্পী পাড়া, দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা
Image

সঠিক জল নিষ্কাশন ব্যবস্থার অভাবে জলমগ্ন পশ্চিম জোলাইবাড়ী শিল্পী পাড়া, দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা

আগরতলা, ১৩ জুলাই: সঠিক জল নিষ্কাশন ব্যবস্থার অভাবে সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ছে পশ্চিম জোলাইবাড়ী শিল্পী পাড়ার বিস্তীর্ণ এলাকা। এর ফলে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

স্থানীয়দের অভিযোগ, বিলোনিয়া-জোলাইবাড়ী নতুন রাস্তা নির্মাণের সময় পর্যাপ্ত জল নিষ্কাশনের ব্যবস্থা না করায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। বৃষ্টির জল জমে রাস্তা ও বসতবাড়ির আশপাশে জলাবদ্ধতার পরিস্থিতি তৈরি হচ্ছে। দীর্ঘদিন ধরে এই সমস্যার সমাধান না হওয়ায় অনেকের ঘরবাড়িও ক্ষতির মুখে পড়েছে বলে দাবি এলাকাবাসীর।

স্থানীয় বাসিন্দারা জানান, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এবং জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত সামাজিক মাধ্যমে উন্নয়নের বিভিন্ন বিষয় তুলে ধরলেও বাস্তবে এলাকার চিত্র ভিন্ন। ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের আগে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রকে মডেল বিধানসভা হিসেবে গড়ে তোলার কথা বলা হলেও, বর্তমানে এলাকার মানুষ জলাবদ্ধতার সমস্যায় ভুগছেন বলে অভিযোগ।

বাসিন্দাদের আরও অভিযোগ, এই জলমগ্ন রাস্তা দিয়ে বিদ্যালয়, হাসপাতাল ও বাজারে যাতায়াত করতে গিয়ে প্রতিদিন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি ও পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানকে বিষয়টি জানানো হলেও এখনও পর্যন্ত কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি তাদের।

সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে স্থানীয় বাসিন্দারা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন।

Releated Posts

ধর্মনগর থানায় পুলিশকর্মীদের রাখি পরাল মহিলা মোর্চা ও এবিভিপি

ধর্মনগর, ২৯ আগস্ট: ভ্রাতৃত্ব, বিশ্বাস, ভালোবাসা ও পারস্পরিক সুরক্ষার বার্তা নিয়ে ধর্মনগর থানায় রাখি বন্ধন উৎসব পালন করল…

ByByNews Desk Aug 29, 2026

রাখি বন্ধনে সম্প্রীতির বার্তা, থলিবাড়ি গার্লস হোস্টেলে ছাত্রীদের হাতে রাখি পরালেন বিধায়ক বিন্দু দেবনাথ

কাঁঠালিয়া, ২৯ আগস্ট: শুভ রাখি বন্ধন পূর্ণিমা ও রাখি বন্ধন উৎসব উপলক্ষে ধনপুর বিধানসভার বিধায়ক বিন্দু দেবনাথের উদ্যোগে…

ByByNews Desk Aug 29, 2026

অচল আইজিএম হাসপাতালের লিফট পরিষেবা, ছয়তলা সিঁড়ি বেয়ে উঠতে হচ্ছে রোগী-পরিজনদের

আগরতলা, ২৯ আগস্ট: রাজ্যের অন্যতম প্রধান সরকারি হাসপাতাল আইজিএম হাসপাতালের লিফট পরিষেবা অচল হয়ে পড়ায় চরম দুর্ভোগের মুখে…

ByByNews Desk Aug 29, 2026

চিত্তুরের পদ্মাবত মহলের আদলে মণ্ডপ, বাজেট ২০ লক্ষ: তেলিয়ামুড়ার নেতাজি স্মৃতি সংঘের দুর্গোৎসবের খুঁটি পূজা

তেলিয়ামুড়া, ২৯ আগস্ট: সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গাপূজা। উৎসবকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্যের বিভিন্ন…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top