News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সঠিক জল নিষ্কাশন ব্যবস্থার অভাবে জলমগ্ন পশ্চিম জোলাইবাড়ী শিল্পী পাড়া, দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা
Image

সঠিক জল নিষ্কাশন ব্যবস্থার অভাবে জলমগ্ন পশ্চিম জোলাইবাড়ী শিল্পী পাড়া, দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা

আগরতলা, ১৩ জুলাই: সঠিক জল নিষ্কাশন ব্যবস্থার অভাবে সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ছে পশ্চিম জোলাইবাড়ী শিল্পী পাড়ার বিস্তীর্ণ এলাকা। এর ফলে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

স্থানীয়দের অভিযোগ, বিলোনিয়া-জোলাইবাড়ী নতুন রাস্তা নির্মাণের সময় পর্যাপ্ত জল নিষ্কাশনের ব্যবস্থা না করায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। বৃষ্টির জল জমে রাস্তা ও বসতবাড়ির আশপাশে জলাবদ্ধতার পরিস্থিতি তৈরি হচ্ছে। দীর্ঘদিন ধরে এই সমস্যার সমাধান না হওয়ায় অনেকের ঘরবাড়িও ক্ষতির মুখে পড়েছে বলে দাবি এলাকাবাসীর।

স্থানীয় বাসিন্দারা জানান, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এবং জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত সামাজিক মাধ্যমে উন্নয়নের বিভিন্ন বিষয় তুলে ধরলেও বাস্তবে এলাকার চিত্র ভিন্ন। ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের আগে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রকে মডেল বিধানসভা হিসেবে গড়ে তোলার কথা বলা হলেও, বর্তমানে এলাকার মানুষ জলাবদ্ধতার সমস্যায় ভুগছেন বলে অভিযোগ।

বাসিন্দাদের আরও অভিযোগ, এই জলমগ্ন রাস্তা দিয়ে বিদ্যালয়, হাসপাতাল ও বাজারে যাতায়াত করতে গিয়ে প্রতিদিন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি ও পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানকে বিষয়টি জানানো হলেও এখনও পর্যন্ত কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি তাদের।

সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে স্থানীয় বাসিন্দারা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন।

Releated Posts

৩২ নম্বর ওয়ার্ডে কভার ড্রেন নির্মাণের কাজ পরিদর্শনে মেয়র দীপক মজুমদার

আগরতলা, ২৯ আগস্ট: আগরতলা পুর নিগমের ৩২ নম্বর ওয়ার্ডের টাউন প্রতাপগড় রোড নম্বর ৩-এর কানাই সাহার গলিতে কভার…

ByByTaniya Chakraborty Aug 29, 2026

মান্দাইয়ের লরি বাজার থেকে দিনান কোবরা যাওয়ার বেহাল রাস্তা, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের

আগরতলা, ২৯ আগস্ট: দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে মান্দাইয়ের ১১ নম্বর মান্দাই বিধানসভা কেন্দ্রের লরি বাজার…

ByByTaniya Chakraborty Aug 29, 2026

কৃষক আন্দোলনকে আরও শক্তিশালী করার ডাক, আগরতলায় ১ সেপ্টেম্বর প্রকাশ্য সমাবেশ

আগরতলা, ২৯ আগস্ট: আগামী ১ থেকে ৩ সেপ্টেম্বর আগরতলা টাউন হলে সারা ভারত কৃষক সভার রাজ্য সম্মেলন অনুষ্ঠিত…

ByByTaniya Chakraborty Aug 29, 2026

গাড়ি সহ দুই কুখ্যাত চোর গ্রেপ্তার

আগরতলা, ২৯ আগস্ট: চুরি ও বিভিন্ন ধরনের অপরাধে জড়িত থাকার অভিযোগে দুই কুখ্যাত চোরকে গ্রেপ্তার করল আমতলী থানার…

ByByTaniya Chakraborty Aug 29, 2026
Scroll to Top