আগরতলা, ১৩ জুলাই: কাতারের ফাদার আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি-র প্রয়াণে আজ সারা দেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা করেছে ভারত সরকার। সেই অনুযায়ী রাজ্যেও এই রাষ্ট্রীয়
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১২ জুলাই শেখ হামাদ বিন খলিফা আল থানি প্রয়াত হন। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে ১৩ জুলাই দেশব্যাপী রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাষ্ট্রীয় শোক উপলক্ষে দেশের যেসব সরকারি ভবনে নিয়মিত জাতীয় পতাকা উত্তোলন করা হয়, সেখানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। পাশাপাশি, এদিন সরকারি স্তরে কোনও আনুষ্ঠানিক বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজন করা হবে না। এই অনুযায়ী রাজ্যেও একদিনের দিনের রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে আজ। গোমতী জেলায় মুখ্যমন্ত্রীর একটি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন কর্মসূচি বাতিল করা হয়েছে।
























