News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভারী বৃষ্টির জেরে পশ্চিম ত্রিপুরা ও সিপাহিজলায় সোমবার সব স্কুল বন্ধ
Image

ভারী বৃষ্টির জেরে পশ্চিম ত্রিপুরা ও সিপাহিজলায় সোমবার সব স্কুল বন্ধ

আগরতলা, ১৩ জুলাই: টানা ভারী বৃষ্টিপাত এবং
প্রতিকূল আবহাওয়ার কারণে পশ্চিম ত্রিপুরা ও সিপাহিজলা জেলার সমস্ত সরকারি, সরকার-পোষিত এবং বেসরকারি বিদ্যালয়ে সোমবার (১৩ জুলাই) পাঠদান স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার সকাল থেকে দুই থেকে তিন ঘণ্টার ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইতিমধ্যেই সংশ্লিষ্ট দুই জেলার জেলা প্রশাসনকে অবিলম্বে প্রয়োজনীয় নির্দেশ জারি করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিকূল আবহাওয়ার মধ্যে শিক্ষার্থীদের নিরাপদ রাখতেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এদিকে, ভারী বৃষ্টির কারণে জেলার বিভিন্ন এলাকায় জল জমে যাওয়া, যান চলাচলে বিঘ্ন এবং জনজীবনে প্রভাব পড়ার আশঙ্কা থাকায় প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।

Releated Posts

প্রতিকূল আবহাওয়ার কারণে টিবিএসই-এর ‘ বছর বাঁচাও’ পরীক্ষা স্থগিত

আগরতলা, ১৩ জুলাই: প্রতিকূল আবহাওয়া ও টানা ভারী বৃষ্টিপাতের কারণে সোমবার নির্ধারিত ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ-এর ‘ বছর বাঁচাও’…

ByByReshmi Debnath Jul 13, 2026

আগরতলায় ফ্রুট ফুড ফেস্টিভ্যাল, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষির উপর জোর মন্ত্রী রতন লাল নাথের

আগরতলা, ১২ জুলাই: স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং পুষ্টিকর ফলভিত্তিক খাদ্যের গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে রাজধানী আগরতলায়…

ByByReshmi Debnath Jul 12, 2026

মাদকের বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের আহ্বান মুখ্যমন্ত্রীর, উদ্বোধন হলো ৫০ শয্যার ড. শ্যামাপ্রসাদ মুখার্জী আগরতলা সিভিল হাসপাতাল

আগরতলা, ১২ জুলাই:  রাজ্যে মাদক কারবার ও নেশার বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে একযোগে লড়াইয়ে শামিল হয়ে যুদ্ধ ঘোষণা করতে আহবান…

ByByReshmi Debnath Jul 12, 2026

জিরো পয়েন্টে বাঁধ সংস্কারে বাধার অভিযোগ, ১২ গ্রাম প্লাবনের আশঙ্কায় টিলাবাজারে পথ অবরোধ

কৈলাসহর, ১২ জুলাই : ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলাসহরের আন্তর্জাতিক জিরো পয়েন্ট এলাকায় মনু নদীর ভাঙন রোধে…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

Leave a Reply

Scroll to Top