News Flash

  • Home
  • Uncategorized
  • গাঁজা চুরি নিয়ে মধুপুরে যুবককে মারধর, উত্তেজনা
Image

গাঁজা চুরি নিয়ে মধুপুরে যুবককে মারধর, উত্তেজনা

attackনিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ৯ ফেব্রুয়ারি৷৷ বৃহস্পতিবার গাঁজা গাছ চুরি নিয়ে ধৃত যুবককে মারধর৷ ঘটনাটি ঘটে রাজনগর এলাকাতে৷ জানা যায়, মধুপুর থানার অধীন রাজনগর এলাকার তাপস দাস(৩৫) এই এলাকার সুমন দাসের সাথে গাঁজা গাছ চুরি নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া বাধে৷ সে ঝগড়া শেষ পর্যন্ত হাতাহাতি ও মারামারির রূপ ধারণ করে৷  তাপস দাসের অভিযোগ সুমন পাল তাপসকে লোহার চেইন ও লাঠি দিয়ে ব্যাপক মারধর করে৷ ঘটনাস্থলে  ছুটে আসে পাড়ার লোকেরা৷ সুমন পালের লাঠির প্রহারে গুরুতর আহত হয় তাপস৷ পরে ঘটনাটি এলাকার মান্যব্যক্তিদেরও পঞ্চায়েতে জানায়  তাদের কাছ থেকে কোনো রকম সাড়া না পেয়ে বাধ্য হয়ে মধুপুর থানায় অভিযোগ দায়ের করে৷ বিষয়টি নিয়ে পুলিশের কোনোরকম ভূমিকা নেয় না বলে অভিযোগ তাপসের৷ ঘটনার বেশ কিছুদিন চলে যাওয়ার পর দ্বিতীয়বার মধুপুর থানায় অভিযোগে দায়ের করেন মধুপুর এএসআই শম্ভু লোধের নিকট৷ শম্ভু লোধ জানায় বিষয়টি খতিয়ে দেখবে৷ অন্যদিকে  তাপস জানায় যে সে গাঁজা গাছ চুরি করেনি৷ গাঁজা বাগানে ছাগল যাওয়াতে তার থেকে ঝগড়ার সৃষ্টি হয় বলে জানায়৷ তার উপর মিথ্যা চুরির অভিযোগ দেয় বলে জানায়৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top