News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিশ্বে দুধ উৎপাদনে প্রথম, মোবাইল উৎপাদনে দ্বিতীয়, অটোমোবাইল বাজারে তৃতীয় ভারত: নিউজিল্যান্ডে প্রধানমন্ত্রী মোদি
Image

বিশ্বে দুধ উৎপাদনে প্রথম, মোবাইল উৎপাদনে দ্বিতীয়, অটোমোবাইল বাজারে তৃতীয় ভারত: নিউজিল্যান্ডে প্রধানমন্ত্রী মোদি

অকল্যান্ড, ১১ জুলাই (আইএএনএস): বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশ, দ্বিতীয় বৃহত্তম মোবাইল উৎপাদনকারী ও টেলিকম বাজার এবং তৃতীয় বৃহত্তম অটোমোবাইল বাজার হিসেবে ভারতের উত্থানের কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার নিউজিল্যান্ডের অকল্যান্ডে ‘কিয়া ওরা মোদি’ অনুষ্ঠানে প্রবাসী ভারতীয়দের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে তিনি ভারতের দ্রুত অর্থনৈতিক অগ্রগতির চিত্র তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে নানা অনিশ্চয়তার মধ্যেও ভারতের উন্নয়নের গতি নজিরবিহীন। তাঁর কথায়, ভারত এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল উৎপাদনকারী দেশ এবং দ্বিতীয় বৃহত্তম টেলিকম বাজার। পাশাপাশি দুধ উৎপাদনে ভারত বিশ্বে প্রথম এবং অটোমোবাইল বাজারে তৃতীয় স্থানে রয়েছে।

ভারত-নিউজিল্যান্ড সম্পর্কের প্রসঙ্গ টেনে মোদি বলেন, এই সম্পর্ক গড়ে উঠেছে পারস্পরিক স্মৃতি, দীর্ঘদিনের বন্ধুত্ব, অভিন্ন মূল্যবোধ এবং যৌথ অঙ্গীকারের ভিত্তিতে। তিনি জানান, ভারত সবসময়ই অন্যান্য দেশের কাছ থেকে শেখার জন্য আগ্রহী।

প্রধানমন্ত্রী বলেন, “আমাদের কাছে কোনও দেশের জনসংখ্যার আকার গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হল সেই দেশের মানুষের কল্যাণে তাদের অঙ্গীকার।”

তিনি আরও বলেন, ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে একাধিক মিল রয়েছে। বিশেষ করে দুই দেশই তাদের আদিবাসী সংস্কৃতি, ঐতিহ্য এবং উত্তরাধিকার সংরক্ষণে সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

মোদি বলেন, “নিজস্ব সংস্কৃতিকে উদ্‌যাপন ও সংরক্ষণের অঙ্গীকারই আমাদের দুই দেশকে আরও কাছাকাছি নিয়ে এসেছে।”

দুই দেশের ক্রমবর্ধমান সহযোগিতার প্রসঙ্গ তুলে তিনি জানান, নিউজিল্যান্ডের মহাকাশ শিল্প একাধিক ক্ষেত্রে ভারতের সঙ্গে যৌথভাবে কাজ করেছে।

নিজের সফরের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তিনি ১৪০ কোটি ভারতবাসীর শুভেচ্ছা নিয়ে নিউজিল্যান্ডে এসেছেন এবং উষ্ণ অভ্যর্থনার জন্য প্রবাসী ভারতীয়দের ধন্যবাদ জানান।

একই সঙ্গে তিনি উল্লেখ করেন, কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর নিউজিল্যান্ড সফরের জন্য এবার ৪০ বছর অপেক্ষা করতে হয়েছে। তবে ভবিষ্যতে এত দীর্ঘ বিরতি আর হবে না বলেও আশ্বাস দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, “এবার একজন ভারতীয় প্রধানমন্ত্রীর নিউজিল্যান্ডে আসতে ৪০ বছর লেগেছে। কিন্তু এবার আর আপনাদের এতদিন অপেক্ষা করতে হবে না। আবার ৪০ বছর লাগবে না। এটাই মোদির গ্যারান্টি।”

Releated Posts

ভিয়েতনামে ভারতীয় পর্যটকবাহী স্পিডবোট উল্টে মর্মান্তিক দুর্ঘটনা, অন্তত ১৫ জনের মৃত্যু

হ্যানয়, ১১ জুলাই (আইএএনএস) : ভিয়েতনামের ফু কুয়ক দ্বীপের কাছে ভারতীয় পর্যটকদের নিয়ে যাওয়া একটি স্পিডবোট উল্টে যাওয়ার…

ByBySandeep Biswas Jul 11, 2026

চন্দ্রযান-৩-এর সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে নিউজিল্যান্ডের মহাকাশ প্রযুক্তি: অকল্যান্ডে প্রধানমন্ত্রী মোদী

অকল্যান্ড, ১১ জুলাই (আইএএনএস) : ভারতের চন্দ্রাভিযান চন্দ্রযান-৩-এর সাফল্যে নিউজিল্যান্ডের মহাকাশ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানিয়েছেন…

ByBySandeep Biswas Jul 11, 2026

জাতীয় সঙ্গীত ও জাতীয় গান নিয়ে কেন্দ্রের নতুন নির্দেশিকা ঘিরে রাজনৈতিক তরজা, মুখোমুখি বিজেপি ও বিরোধীরা

নয়াদিল্লি, ১১ জুলাই (আইএএনএস) : জাতীয় সঙ্গীত এবং জাতীয় গান পরিবেশন সংক্রান্ত কেন্দ্রের নতুন নির্দেশিকাকে ঘিরে শনিবার রাজনৈতিক…

ByBySandeep Biswas Jul 11, 2026

পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি খসড়া পর্যালোচনায় অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের কমিটি, প্রকাশিত আট সদস্যের নাম

কলকাতা, ১১ জুলাই (আইএএনএস) : পশ্চিমবঙ্গ সরকার অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি) বিল, ২০২৬-এর খসড়া…

ByBySandeep Biswas Jul 11, 2026

ভারতজুড়ে জঙ্গি নেটওয়ার্ক গড়ার ছক, বেকার ও নিম্নআয়ের যুবকদের নিশানায় আইএসআই এজেন্ট শাহজাদ ভাট্টি

নয়াদিল্লি, ১১ জুলাই (আইএএনএস): পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর হয়ে কাজ করা শাহজাদ ভাট্টি ভারতে বড়সড় নিয়োগ…

ByByNews Desk Jul 11, 2026

ভারত-নিউজিল্যান্ড সম্পর্কের ‘ওয়াকা’ এবার নতুন যাত্রায়, অকল্যান্ডে প্রবাসীদের উদ্দেশে মোদির বার্তা

অকল্যান্ড, ১১ জুলাই (আইএএনএস): ভারত ও নিউজিল্যান্ডের সম্পর্ক স্মৃতি, বন্ধুত্ব, অভিন্ন মূল্যবোধ এবং পারস্পরিক অঙ্গীকারের ভিত্তির উপর দাঁড়িয়ে…

ByByNews Desk Jul 11, 2026

সন্ত্রাসবাদ দমন, সাইবার নিরাপত্তায় সহযোগিতা আরও জোরদারে সম্মত ভারত-নিউজিল্যান্ড

অকল্যান্ড/নয়াদিল্লি, ১১ জুলাই (আইএএনএস): সন্ত্রাসবাদ দমন, সাইবার নিরাপত্তা এবং উদীয়মান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার…

ByByNews Desk Jul 11, 2026

অযোধ্যা রাম মন্দির ট্রাস্টে আর্থিক অনিয়মের অভিযোগ: সোমবার একাধিক জনস্বার্থ মামলা শুনবে সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস) : অযোধ্যার শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট-এর দান ও প্রণামীর অর্থ ব্যবস্থাপনায় কথিত…

ByBySandeep Biswas Jul 10, 2026

সুপ্রিম কোর্টে শুনানির মাঝেই বিক্ষোভ, কাগজ ছুড়ে গালিগালাজ; জোর করে আদালতকক্ষ থেকে সরানো হল মামলাকারীকে

নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস) : সুপ্রিম কোর্টে শুক্রবার এক অস্বাভাবিক ঘটনার জেরে সাময়িকভাবে আদালতের কার্যক্রম ব্যাহত হয়। এলাহাবাদ…

ByBySandeep Biswas Jul 10, 2026

Leave a Reply

Scroll to Top