News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চা বাগানের জঙ্গলে তরুণীর দেহ উদ্ধার, চাঞ্চল্য; তদন্তে পুলিশ
Image

চা বাগানের জঙ্গলে তরুণীর দেহ উদ্ধার, চাঞ্চল্য; তদন্তে পুলিশ

কৈলাসহর, ১১ জুলাই: ঊনকোটি জেলার কৈলাসহরের ইরানি থানার অন্তর্গত হিরাছড়া এডিসি ভিলেজ এলাকায় এক নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার সকালে জঙ্গলের ভেতর থেকে ১৬ বছর বয়সী দশম শ্রেণির ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিবার সূত্রে জানা গেছে, মৃত নাবালিকা পূর্ব ইরানি গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। শুক্রবার সকালে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলেও সন্ধ্যা পর্যন্ত বাড়ি ফিরে না আসায় পরিবারের পক্ষ থেকে ইরানি থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়।

শনিবার সকালে হিরাছড়া এডিসি ভিলেজের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় রাস্তা থেকে প্রায় ৭০০ মিটার ভেতরে জঙ্গলে এক শ্রমিক গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় একটি দেহ দেখতে পান। খবর পেয়ে ইরানি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। পরে সেটি নিখোঁজ ওই নাবালিকা বলে শনাক্ত করা হয়।

পরিবারের দাবি, এটি আত্মহত্যার ঘটনা নয়; বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। তাঁদের অভিযোগ, মৃতদেহের পায়ে রক্তের চিহ্ন ছিল, যা ঘটনার রহস্য আরও ঘনীভূত করেছে। তবে এই অভিযোগের বিষয়ে পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

এদিকে, স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার সে বিদ্যালয়ে উপস্থিত হয়নি।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ডিসিএম মতি দেববর্মা। দেহ উদ্ধারের পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে পথ অবরোধ করেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Releated Posts

বিজেপি -মথার দ্বন্দ্ব আরও বাড়বে, ত্রিপুরায় ঘুরে দাঁড়াবে বাম: এম এ বেবি

আগরতলা, ২৫ আগস্ট: বিজেপি ও জোটসঙ্গী তিপরা মথার মধ্যে থাকা মতবিরোধ আগামী দিনে আরও প্রকট হয়ে উঠবে বলে…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

বিজেপি- মথার মতপার্থক্য স্বাভাবিক, শীঘ্রই ঐকমত্য হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি ও জোটসঙ্গী তিপরা মথা (টিএমপি) মধ্যে আসন সমঝোতা…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

বিদ্যাসাগর ঘটনা নিয়ে ১৩ প্রতাপগড় মণ্ডল বিজেপির প্রতিবাদ সভা

আগরতলা, ২৫ আগস্ট: বিদ্যাসাগর বাজারে সিপিআইএম কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই পাল্টা প্রতিবাদে…

ByByReshmi Debnath Aug 25, 2026

কাজে ফাঁকি দিয়ে আন্দোলন করলে অঙ্গনওয়াড়ি কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, হুঁশিয়ারি মন্ত্রী টিংকু রায়ের

আগরতলা, ২৫ আগস্ট: অঙ্গনওয়াড়ি সেন্টার বন্ধ রেখে আন্দোলনে সামিল হলে সরকার তা কোনওভাবেই বরদাস্ত করবে না। কাজের সময়…

ByByTaniya Chakraborty Aug 25, 2026
Scroll to Top