News Flash

  • Home
  • প্রধান খবর
  • ১৫ জুলাইয়ের মধ্যে ভয়েস স্যাম্পল দিন, না হলে পুলিশি রক্ষাকবচ প্রত্যাহার: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া বার্তা কলকাতা হাইকোর্টের
Image

১৫ জুলাইয়ের মধ্যে ভয়েস স্যাম্পল দিন, না হলে পুলিশি রক্ষাকবচ প্রত্যাহার: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া বার্তা কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১০ জুলাই (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী ১৫ জুলাই দুপুর ২টার মধ্যে বিধাননগর আদালতে উপস্থিত হয়ে সিআইডির কাছে ভয়েস স্যাম্পল দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে আদালত স্পষ্ট জানিয়েছে, নির্ধারিত সময়ে হাজির না হলে তাঁর বিরুদ্ধে বলপ্রয়োগমূলক পুলিশি পদক্ষেপ থেকে যে অন্তর্বর্তী সুরক্ষা দেওয়া হয়েছে, তা প্রত্যাহার করা হবে।

শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ নির্দেশ দেয়, উত্তর ২৪ পরগনার বিধাননগর আদালতে বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট এবং ফরেনসিক বিশেষজ্ঞদের উপস্থিতিতে পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভয়েস স্যাম্পল সংগ্রহ করতে হবে।

আদালত জানায়, নির্ধারিত সময়ের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতে উপস্থিত হয়ে ভয়েস স্যাম্পল না দিলে তাঁর বিরুদ্ধে গ্রেফতার-সহ বলপ্রয়োগমূলক পুলিশি পদক্ষেপ থেকে হাইকোর্ট যে সুরক্ষা দিয়েছে, তা প্রত্যাহার করা হবে।

উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারে এক জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উসকানিমূলক মন্তব্য এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। সেই মামলার তদন্তে সিআইডি তাঁর ভয়েস স্যাম্পল সংগ্রহ করতে চায়।

এর আগে বিধাননগর আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও অভিষেক বন্দ্যোপাধ্যায় দু’বার ভয়েস স্যাম্পল দিতে হাজির হননি। সর্বশেষ গত ৮ জুলাই, সিআইডি আধিকারিকরা প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করলেও তিনি আদালতে উপস্থিত হননি।

শুক্রবার তাঁর ভয়েস স্যাম্পল দেওয়া থেকে অব্যাহতি চেয়ে করা আবেদন শুনানির সময় আদালতকে জানানো হয় যে, তিনি ৮ জুলাইও আদালতে হাজির হননি। এরপরই বিচারপতি সৌগত ভট্টাচার্য কড়া অবস্থান নিয়ে ১৫ জুলাইয়ের মধ্যে হাজির হওয়ার চূড়ান্ত নির্দেশ দেন। বিচারপতি আরও জানান, আদালতের নির্দেশ অমান্য করলে আর্থিক জরিমানাও আরোপ করা হতে পারে।

আদালতের কঠোর অবস্থানের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী জানান, তাঁর মক্কেল আদালতের নির্দেশ মেনে নির্ধারিত দিন ও সময়ে বিধাননগর আদালতে উপস্থিত হয়ে ভয়েস স্যাম্পল দেবেন। একই সঙ্গে আইনজীবী আদালতের কাছে আবেদন করেন, আদালতে উপস্থিতির সময় যাতে তাঁর মক্কেল কোনও ধরনের শারীরিক হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হোক।

এই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন, ওই দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিশ্চিত করবে পুলিশ।

Releated Posts

সুপ্রিম কোর্টে শুনানির মাঝেই বিক্ষোভ, কাগজ ছুড়ে গালিগালাজ; জোর করে আদালতকক্ষ থেকে সরানো হল মামলাকারীকে

নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস) : সুপ্রিম কোর্টে শুক্রবার এক অস্বাভাবিক ঘটনার জেরে সাময়িকভাবে আদালতের কার্যক্রম ব্যাহত হয়। এলাহাবাদ…

ByBySandeep Biswas Jul 10, 2026

বেঙ্গালুরু পুরভোটে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় চাইল কর্নাটক সরকার, কারণ হিসেবে ভোটার তালিকার বিশেষ সংশোধন কর্মসূচির উল্লেখ

নয়াদিল্লি/বেঙ্গালুরু, ১০ জুলাই: (আইএএনএস) বেঙ্গালুরুর গ্রেটার বেঙ্গালুরু অথরিটি (জিবিএ)-র আওতাধীন পুরনিগমগুলির নির্বাচন আয়োজনের জন্য সুপ্রিম কোর্টের কাছে আগামী…

ByByTaniya Chakraborty Jul 10, 2026

স্থায়ী বাসিন্দা শংসাপত্র ইস্যুতে সিদ্ধান্তের পক্ষে কর্নাটক সরকার, সাংবিধানিক অধিকার থাকার দাবি

বেঙ্গালুরু, ১০ জুলাই (আইএএনএস): স্থায়ী বাসিন্দা শংসাপত্র (পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট বা পিআরসি) ইস্যুর সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শোভা…

ByByTaniya Chakraborty Jul 10, 2026

ই-২০ জ্বালানিতে কিছু গাড়ির মাইলেজ ৩-৫ শতাংশ কমতে পারে, তবে মিলবে বহু সুবিধা: পেট্রোলিয়াম মন্ত্রক

নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস): ই-২০ (২০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রোল) ব্যবহারের ফলে কিছু গাড়ির জ্বালানি দক্ষতা বা মাইলেজ…

ByByTaniya Chakraborty Jul 10, 2026

অমরনাথ যাত্রা ২০২৬: দর্শনার্থীর সংখ্যা ১.৬০ লক্ষ ছাড়াল, নবম দফায় কাশ্মীরের উদ্দেশে রওনা ৮,৭৯৬ তীর্থযাত্রী

শ্রীনগর, ১০ জুলাই (আইএএনএস): চলতি বছরের শ্রী অমরনাথজি যাত্রায় ইতিমধ্যেই ১ লক্ষ ৬০ হাজারের বেশি ভক্ত পবিত্র গুহা…

ByByTaniya Chakraborty Jul 10, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ভারত আত্মবিশ্বাসী ও দ্রুত উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে: নিউজিল্যান্ডের বাণিজ্যমন্ত্রী

অকল্যান্ড, ১০ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের অর্থনৈতিক উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির প্রশংসা করেছেন নিউজিল্যান্ডের বাণিজ্য…

ByByTaniya Chakraborty Jul 10, 2026

মোদির নেতৃত্বেই বদলেছে ভারত-অস্ট্রেলিয়া ইউরেনিয়াম সম্পর্ক: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১০ জুলাই (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ইউরেনিয়াম রফতানি সংক্রান্ত চুক্তিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের বড় সাফল্য…

ByByTaniya Chakraborty Jul 10, 2026

তৃণমূলের তিন প্রাক্তন রাজ্যসভার সাংসদের বিজেপিতে যোগদান

কলকাতা, ৯ জুলাই (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের তিন প্রাক্তন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়, সুশ্মিতা দেব এবং প্রকাশ…

ByBySandeep Biswas Jul 9, 2026

আমদাবাদ বিমানবন্দরে ৫ কোটিরও বেশি টাকার হাইড্রোপনিক গাঁজা উদ্ধার, ব্যাংকক ফেরত যাত্রী গ্রেফতার

আমদাবাদ, ৯ জুলাই (আইএএনএস): গুজরাটের সর্দার বল্লভভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দরে (এসভিপিআইএ) ব্যাংকক থেকে আসা এক যাত্রীর কাছ থেকে…

ByByNews Desk Jul 9, 2026

Leave a Reply

Scroll to Top